পারভেজ হত্যাকাণ্ডে অভিযুক্ত সেই দুই ছাত্রীর একজন গ্রেফতার

০৯ মে ২০২৫, ১১:২১ AM , আপডেট: ১৮ জুন ২০২৫, ০৮:০৫ PM

© ফাইল ফটো

রাজধানীর বনানীতে প্রাইমএশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যা মামলায় অভিযুক্ত দুই ছাত্রী মধ্যে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৯ মে) বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল সরোয়ার গ্রেফতারের বিষয়টি দ্য ডেইলি ক্যাম্পসকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, জাহিদুল ইসলাম পারভেজ হত্যা মামলায় অভিযুক্ত দুই ছাত্রী মধ্যে ফারিয়া হক টিনাকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে। 

জানা গেছে, গ্রেফতার করা ওই শিক্ষার্থীর নাম ফারিয়া হক টিনা। তিনি ইউনিভার্সিটি অব স্কলার্সের ইংরেজি বিভাগের শিক্ষার্থী। তাকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে।

এর আগে গত ২৩ এপ্রিল জাহিদুল ইসলাম পারভেজকে হত্যার ঘটনায় নাম আসা দুই তরুণীকে খুঁজে বের করতে বলেন আদালত।

গত ১৯ এপ্রিল বিকেলে রাজধানীর বনানীতে প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে কিছু শিক্ষার্থীর মধ্যে বিবাদের জেরে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র জাহিদুল ইসলাম পারভেজকে ছুরি মেরে হত্যা করা হয়।

উয়েফার সঙ্গে বিরোধের মুখে বিতর্কিত প্রকল্প থেকে সরে দাঁড়াল …
  • ০১ আগস্ট ২০২৬
বেনজীর আহমেদকে দেশে ফেরাতে কতদিন লাগবে?
  • ০১ আগস্ট ২০২৬
‘পরিবর্তনের চাবিকাঠি নাগরিকদের হাতেই’—ইস্ট ওয়েস্ট ইউনিভার্স…
  • ০১ আগস্ট ২০২৬
চব্বিশের ৪ অগাস্ট এক থানায় ১৫ জন পুলিশ হত্যার পর কী হয়েছে?
  • ০১ আগস্ট ২০২৬
আজ পালন করা হয় ‘রিমেম্বারিং আওয়ার হিরোজ’ কর্মসূচি, কে দিয়েছ…
  • ০১ আগস্ট ২০২৬
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় 
  • ০১ আগস্ট ২০২৬