স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশে শুরু হচ্ছে ‘এসইউবি ভর্তি উৎসব ২০২৫’

০৩ মে ২০২৫, ০৪:৩৫ PM , আপডেট: ২২ জুন ২০২৫, ০৩:১৭ PM
এসইউবি ভর্তি উৎসব

এসইউবি ভর্তি উৎসব © সংগৃহীত

স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এসইউবি) আগামী ৫ মে থেকে ১০ মে পর্যন্ত ঢাকার দক্ষিণ পূর্বাচলের স্থায়ী ক্যাম্পাসে আয়োজন করতে যাচ্ছে ‘এসইউবি ভর্তি উৎসব ২০২৫’। এই ছয় দিনব্যাপী উৎসবের লক্ষ্য হলো আগ্রহী শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের কাছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ, সুযোগ-সুবিধা এবং ভর্তিসংক্রান্ত সুবিধা তুলে ধরা।

ভর্তি উৎসব চলাকালীন সময় আগত শিক্ষার্থীদের জন্য থাকছে একাধিক আকর্ষণীয় সুযোগ ও সুবিধা। বিভাগের ভিত্তিতে থাকবে ১০ শতাংশ থেকে ৩৫ শতাংশ পর্যন্ত অতিরিক্ত ভর্তি ছাড়, একাডেমিক (এস এস সি ও এইচ এস সি) ফলাফলের ভিত্তিতে থাকবে ৫ শতাংশ থেকে ৭৫ শতাংশ পর্যন্ত মেধাভিত্তিক ছাড়, এবং অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের জন্য থাকছে সর্বোচ্চ ১০০ শতাংশ স্কলারশিপ সুবিধা। এছাড়া, মেলা চলাকালীন সময়ে ভর্তি নিলে শিক্ষার্থীরা  ১ হাজার থেকে ১০ হাজার টাকা পর্যন্ত নিশ্চিত ক্যাশব্যাক পাবেন। উৎসবে অংশগ্রহণ আরও সহজ করতে শিক্ষার্থীদের জন্য কুড়িল থেকে ক্যাম্পাস এবং ক্যাম্পাস থেকে কুড়িল পর্যন্ত ফ্রি যাতায়াত ব্যবস্থা রাখা হয়েছে।

এই উৎসব উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আখতার হোসেন খান বলেন, “এসইবি ভর্তি উৎসব ২০২৫ আমাদের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। আমরা চাই দেশের প্রতিটি মেধাবী শিক্ষার্থী যেন আমাদের স্থায়ী ক্যাম্পাসে এসে সরাসরি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ, শিক্ষার মান এবং সুযোগ-সুবিধা সম্পর্কে জানতে পারে। এই আয়োজনের মাধ্যমে উচ্চশিক্ষাকে আরও সহজলভ্য, সাশ্রয়ী এবং গুণগতমানসম্পন্ন করে তোলাই আমাদের লক্ষ্য।”

ভর্তি মেলায় আগত শিক্ষার্থীরা সরাসরি বিভিন্ন বিভাগের প্রতিনিধিদের সঙ্গে কথা বলে ভর্তি ও ক্যারিয়ার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা পাবেন।

ঘরের ভেতরের যুদ্ধ: পারিবারিক সহিংসতার সমাজতাত্ত্বিক পাঠ
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
একজন পুরুষের একাধিক স্ত্রী থাকলে সম্পত্তি বন্টন হবে কীভাবে?
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষাঙ্গন রাজনীতিমুক্ত করাসহ ১৫ অনুশাসন প্রধানমন্ত্রীর, আস…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
নববধূ নিয়ে বাড়ি ফেরার পথে লাশ হয়ে ফিরলেন রিনা আক্তার
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
দেশের বাজারে ফের বাড়ল সোনার দাম, ভরিতে কত
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
দুর্দান্ত বোলিংয়ের পর ব্যাট হাতেও নজর কাড়লেন হাসান মাহমুদ
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9