ফুটবল খেলে ফেরার পথে বজ্রপাতে প্রাণ গেল বিশ্ববিদ্যালয় ছাত্রের

০১ মে ২০২৫, ০৪:২১ PM , আপডেট: ২২ জুন ২০২৫, ০৪:৫৬ PM
বজ্রপাতে বিদ্যুৎ স্পষ্ট হয়ে শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

বজ্রপাতে বিদ্যুৎ স্পষ্ট হয়ে শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। © সংগৃহীত

বৃষ্টিতে মাঠে ফুটবল খেলতে গিয়ে ফেরার সময় বজ্রপাতে বিদ্যুৎ স্পষ্ট হয়ে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির (আইইউবিএটি) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। 

আজ বৃহস্পতিবার (১ মে) দুপুরে উত্তরার তুরাগ নদীর আশপাশে এ ঘটনা ঘটেছে। এ সময় আরো এক শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে। বিশ্ববিদ্যালয়টির জনসংযোগ বিভাগের ডেপুটি ডিরেক্টর আল আমিন সিকদার শিহাব দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

জানা গেছে, বজ্রপাতে বিদ্যুৎ স্পষ্ট হয়ে মারা যাওয়া শিক্ষার্থীর নাম রাফি হাসান। তিনি বিশ্ববিদ্যালয়টির  সিভিল ডিপার্টমেন্টের ২২১ ব্যাচের শিক্ষার্থী ছিলেন। 

আল আমিন সিকদার শিহাব বলেন, বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী পাশের একটি মাঠে ফুটবল খেলতে গিয়েছিল। হঠাৎ বৃষ্টি শুরু হলে তারা নৌকা নিয়ে নদী পার হওয়ার সময় বজ্রপাতে বিদ্যুৎ স্পষ্ট হয়ে এক শিক্ষার্থী মারা যান। এছাড়াও একজন শিক্ষার্থী আহত হয়েছেন। বাকিরা সবাই সুস্থ আছেন। 

শিশু সন্তানকে স্টেশনে রেখে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন মা
  • ০১ আগস্ট ২০২৬
১৪ বড় চাকরির পরীক্ষায় ফেলের পর হলেন ম্যাজিস্ট্রেট, জানুন আস…
  • ০১ আগস্ট ২০২৬
ফিফার সভাপতি হওয়ার দৌড়ে খেলাইফি-আর্সেন ওয়েঙ্গারসহ ৫ প্রার্থী
  • ০১ আগস্ট ২০২৬
চলন্ত ট্রেনের এসির যন্ত্রাংশ চুরির চেষ্টা, আটক ২
  • ০১ আগস্ট ২০২৬
ভিনিসিয়ুস জুনিয়রের ব্যক্তিগত শর্তাবলীতে রাজি আর্সেনাল
  • ০১ আগস্ট ২০২৬
চলতি মাসে সরকারি চাকরিজীবীদের দুদফা ৮ দিন ছুটির সুযোগ
  • ০১ আগস্ট ২০২৬