আইইউবিএটিতে চীনা ভাষা কোর্সের উদ্বোধন

৩০ এপ্রিল ২০২৫, ০৮:১৩ PM , আপডেট: ২২ জুন ২০২৫, ০৫:০৮ PM
চীনা ভাষা কোর্সের উদ্বোধন

চীনা ভাষা কোর্সের উদ্বোধন © সংগৃহীত

ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি) চীনা ভাষা কোর্সের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৯ এপ্রিল) বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এক বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান ও সাংস্কৃতিক গালার মাধ্যমে চীনা ভাষা কোর্সের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

শিক্ষা ও সংস্কৃতির মাধ্যমে বাংলাদেশ-চীন দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও শক্তিশালী করার লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স হলে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন আইইউবিএটির শিক্ষক, শিক্ষার্থী ও শান্ত-মারিয়াম-হোংহে কনফুসিয়াস ক্লাসরুমের প্রতিনিধিরা। বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ও আধুনিক ভাষা বিভাগ যৌথভাবে এই প্রোগ্রামের আয়োজন করে।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়টির কোষাধ্যক্ষ অধ্যাপক সেলিনা নার্গিস। এরপর  শান্ত-মারিয়াম-হোংহে কনফুসিয়াস ক্লাসরুমের বাংলাদেশ পরিচালক মোহিউদ্দিন তাহের চীনা ভাষা শিক্ষার একাডেমিক ও পেশাগত গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানে চীনে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের অভিজ্ঞতা নিয়ে একটি ভিডিও প্রদর্শন করা হয়, এবং নতুন চীনা ভাষা কোর্সের সংক্ষিপ্ত পরিচিতি দেন কোর্স ইনস্ট্রাক্টর শি চিয়াও। এরপর এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়, যার মধ্যে ছিল চীনা উইঘুর নৃত্য (ওয়াং সিয়ানঝেন), চীনা কুংফু প্রদর্শনী (শান জিনতাও), আইইউবিএটি শিক্ষার্থীদের যুগল গান ও দলীয় নৃত্য।

অনুষ্ঠানের সমাপ্তি বক্তব্য দেন আইইউবিএটির উপাচার্য অধ্যাপক ড. আব্দুর রব। তিনি বলেন, চীনা ভাষা কোর্স চালু করা আইইউবিএটির শিক্ষার্থীদের আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি বিকাশে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ধন্যবাদ জ্ঞাপন করেন ইংরেজি ও আধুনিক ভাষা বিভাগের চেয়ারম্যান মি. এটিএম সিরাজুল আলম।

অনুষ্ঠান শেষে অতিথিরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ভবনের সামনে আয়োজিত চীনা সংস্কৃতির প্রদর্শনীতে অংশ নেন। এতে ছিল চীনা ক্যালিগ্রাফি, চা শিল্প, ও চীনে উচ্চশিক্ষার তথ্যভিত্তিক প্রদর্শনী। প্রদর্শনীটি বিকেল ৫টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত ছিল।

এ নতুন একাডেমিক উদ্যোগের মাধ্যমে আইইউবিএটি বাংলাদেশে চীন-বাংলাদেশ শিক্ষা ও সাংস্কৃতিক সম্পর্ককে আরও গভীর করার পথে এক নতুনমাত্রা যোগ করেছে।

কুমিল্লায় ইয়াবাসহ মাদক কারবারি আটক
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
গুলশানে আ. লীগের মিছিলে অংশগ্রহণকারী ৩২ নেতা-কর্মী গ্রেপ্তার
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ঘরের ভেতরের যুদ্ধ: পারিবারিক সহিংসতার সমাজতাত্ত্বিক পাঠ
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
একজন পুরুষের একাধিক স্ত্রী থাকলে সম্পত্তি বন্টন হবে কীভাবে?
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষাঙ্গন রাজনীতিমুক্ত করাসহ ১৫ অনুশাসন প্রধানমন্ত্রীর, আস…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
নববধূ নিয়ে বাড়ি ফেরার পথে লাশ হয়ে ফিরলেন রিনা আক্তার
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9