টাইমস হায়ার এডুকেশন এশিয়া র‍্যাংকিংয়ে ধারাবাহিক সাফল্য এনএসইউর

২৪ এপ্রিল ২০২৫, ০৪:২৩ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ০১:০৮ PM
নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ)

নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) © সংগৃহীত

টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) প্রকাশিত এশিয়া বিশ্ববিদ্যালয় র‍্যাংকিং ২০২৫ এ নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) টানা তৃতীয়বারের মতো নিজের অবস্থান ধরে রেখেছে। এ বছর বিশ্ববিদ্যালয়টি ৩৫১-৪০০ ব্যান্ডে স্থান পেয়েছে, যা দেশের বেসরকারি উচ্চশিক্ষা খাতে একটি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।

র‍্যাংকিংয়ের ১৩তম এই সংস্করণে এশিয়ার ৩৫টি অঞ্চলের মোট ৮৫৩টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে, যেখানে বাংলাদেশ থেকে বেশ কয়েকটি প্রতিষ্ঠান তালিকাভুক্ত হলেও এনএসইউ তার পূর্বের অবস্থান ধরে রাখতে সক্ষম হয়েছে।

এনএসইউর উপাচার্য অধ্যাপক ড. আবদুল হান্নান চৌধুরী এই সাফল্যের জন্য শিক্ষা মন্ত্রণালয় এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সহায়তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “জাতীয় ও আন্তর্জাতিক পরিবর্তনের মধ্যেও আমরা গবেষণা এবং শিক্ষার গুণগত মান উন্নয়নে অটল রয়েছি। এ অর্জন এনএসইউর জন্য একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি।”

তিনি আরও বলেন, “আমরা কেবল আমাদের বিদ্যমান শক্তিগুলোকে আরও সুদৃঢ় করার দিকেই মনোযোগী নই, বরং নতুন সম্ভাবনা ও উন্নয়নের পথও অনুসন্ধান করছি।”

প্রতিষ্ঠার পর থেকেই এনএসইউ বিশ্বমানের শিক্ষা প্রদান, সৃজনশীলতা, উদ্ভাবন, নেতৃত্ব ও টিমওয়ার্ককে উৎসাহিত করার মাধ্যমে শিক্ষার্থীদের সামগ্রিক বিকাশ নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের এই অবস্থান কেবল দেশীয় পরিমণ্ডলে নয়, আন্তর্জাতিক উচ্চশিক্ষা অঙ্গনেও একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে। শিক্ষাবিদ ও বিশ্লেষকেরা বলছেন, এটি বাংলাদেশের উচ্চশিক্ষা খাতের গুণগত অগ্রগতির একটি ইতিবাচক ইঙ্গিত।

ট্যাগ: এনএসইউ
বাংলাদেশকে ১১০ কোটি ডলার জরুরি সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক
  • ২৭ জুন ২০২৬
বিএম‌ইউতে হচ্ছে মাল্টিপারপাস আবাসিক হল
  • ২৭ জুন ২০২৬
রাজনীতিতে কালচারাল পরিবর্তন আনা প্রয়োজন, সেটি প্রধানমন্ত্রী…
  • ২৭ জুন ২০২৬
স্বাধীন পররাষ্ট্রনীতি বাস্তবায়নে সরকারকে সহযোগিতা করবে বির…
  • ২৭ জুন ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৮০১ কোটি টাকার বাজেট অনুমোদন
  • ২৭ জুন ২০২৬
প্রবাসীর স্ত্রীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, মুখে ছিল টেপ
  • ২৭ জুন ২০২৬