সকালেই সড়কে ঝরল ৪ প্রাণ

০১ আগস্ট ২০২৬, ১১:৪১ AM , আপডেট: ০১ আগস্ট ২০২৬, ১১:৫৮ AM
কাহালুতে দুই ট্রাকের মধ্যে সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন

কাহালুতে দুই ট্রাকের মধ্যে সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন © প্রতীকী ছবি

বগুড়ার কাহালুতে দুই ট্রাকের মধ্যে সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। শনিবার (১ আগস্ট) সকাল ১০টার দিকে বগুড়া-নওগাঁ আঞ্চলিক সড়কে দুর্ঘটনায় হতাহতের এ ঘটনা ঘটে। কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নওগাঁয় মাছ বিক্রি শেষে একটি ট্রাক বগুড়ায় যাচ্ছিল। পথিমধ্যে সকাল ১০টার দিকে সেটি কাহালুর কাজীপাড়া বউবাজার এলাকায় বগুড়া-নওগাঁ সড়কে পৌঁছায়। এ সময় বগুড়া থেকে আসা নওগাঁগামী ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে সেটিকে ধাক্কা দেয়।

আরও খবর: নিখোঁজের দুই দিন পর বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

এতে ট্রাকটি দুমড়েমুচড়ে গিয়ে চালক, হেলপার ও দুই মাছ ব্যবসায়ী নিহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মী এবং পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের লাশ উদ্ধার করে।

চ্যাটজিপিটিতে নতুন ফিচার, উত্তরের সঙ্গেই মিলবে ক্যালকুলেটর-…
  • ১৫ অক্টোবর ২০২৬
দক্ষিণ এশিয়ার মুসলিমপ্রধান দেশগুলোর শিক্ষার্থীদের শতভাগ স্ক…
  • ১৫ অক্টোবর ২০২৬
স্যোশাল মিডিয়ায় জনপ্রিয় বিএনপির সাবেক উপমন্ত্রী মারা গেছেন
  • ১৫ অক্টোবর ২০২৬
‘দুনিয়ার সব ঝামেলা এড়িয়ে চলা মানুষ আমি, অথচ আমিই বিসিএসের গ…
  • ১৫ অক্টোবর ২০২৬
শিক্ষকের থুতনিতে আট সেলাই, মারধরের অভিযোগে আটক সেই সপ্তম শ্…
  • ১৫ অক্টোবর ২০২৬
শেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে ১৫ পদে চাকরি, আবেদন শুরু ১৪…
  • ১৫ অক্টোবর ২০২৬