প্রাইমএশিয়ার শিক্ষার্থী পারভেজ হত্যার দায় স্বীকার

২৩ এপ্রিল ২০২৫, ০৯:১০ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ০৩:০৩ PM
জাহিদুল ইসলাম পারভেজ

জাহিদুল ইসলাম পারভেজ © ফাইল ফটো

রাজধানীর বনানীতে প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যা মামলায় গ্রেপ্তারকৃত আসামি আল কামাল শেখ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

আজ বুধবার (২৩ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মিনহাজুর রহমানের আদালতে স্বেচ্ছায় জবানবন্দি দেন আসামি তিনি। শুনানি শেষে আদালত তার জবানবন্দি রেকর্ড করেন এবং তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, রিমান্ডে থাকাকালীন আল কামাল শেখ স্বেচ্ছায় হত্যাকাণ্ডে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেন এবং জবানবন্দি দিতে আগ্রহ প্রকাশ করেন।

পরে মামলার তদন্তকারী কর্মকর্তা বনানী থানার পরিদর্শক এ কে এম মঈন উদ্দিন তার জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তার জবানবন্দি রেকর্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দেন। 

প্রসঙ্গত, গত ১৯ এপ্রিল বনানীতে ছুরিকাঘাতে নিহত হন প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র পারভেজ। ঘটনাটি রাজধানীতে চাঞ্চল্যের সৃষ্টি করে। হত্যাকাণ্ডের কারণ এবং ঘটনার পেছনের মোটিভ খতিয়ে দেখতে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

১৪ বড় চাকরির পরীক্ষায় ফেলের পর হলেন ম্যাজিস্ট্রেট, জানুন আস…
  • ০১ আগস্ট ২০২৬
ফিফার সভাপতি হওয়ার দৌড়ে খেলাইফি-আর্সেন ওয়েঙ্গারসহ ৫ প্রার্থী
  • ০১ আগস্ট ২০২৬
চলন্ত ট্রেনের এসির যন্ত্রাংশ চুরির চেষ্টা, আটক ২
  • ০১ আগস্ট ২০২৬
ভিনিসিয়ুস জুনিয়রের ব্যক্তিগত শর্তাবলীতে রাজি আর্সেনাল
  • ০১ আগস্ট ২০২৬
চলতি মাসে সরকারি চাকরিজীবীদের দুদফা ৮ দিন ছুটির সুযোগ
  • ০১ আগস্ট ২০২৬
ঢাবি ক্যাম্পাসের জুলাই-গ্রাফিতি পুনর্লিখন শুরু আজ
  • ০১ আগস্ট ২০২৬