পারভেজ হত্যার মূল আসামি মেহরাজ গ্রেপ্তার 

২৩ এপ্রিল ২০২৫, ০৪:১৫ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ০৩:০৬ PM
পারভেজ হত্যার মূল অভিযুক্ত মেহরাজ আটক

পারভেজ হত্যার মূল অভিযুক্ত মেহরাজ আটক © সংগৃহীত

প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যার মূল অভিযুক্ত মেহরাজকে গাইবান্ধা থেকে যৌথ অভিযানে আটক করেছে র‍্যাব-১ এবং র‍্যাব-১৩। আজ বুধবার (২৩ এপ্রিল) র‍্যাবের মিডিয়া উইং দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছে। 

বনানী থানার পরিদর্শক (অপারেশনস) এ কে এম মইনুদ্দিন দ্য ডেইলি ক্যাম্পাসকে জানান, পারভেজ হত্যার মূল আসামী মেহরাজকে গাইবান্ধা থেকে র‍্যাব-১ এবং র‍্যাব-১৩ যৌথ অভিযানে গ্রেপ্তার করা হয়েছে। তাকে ঢাকায় আনা হচ্ছে।

এর আগে, রাজধানী ও তিতাস থেকে গ্রেপ্তার করা হয় ৪ জনকে। গ্রেফতারকৃতরা হলেন– আল কামাল শেখ ওরফে কামাল (১৯), আলভী হোসেন জুনায়েদ (১৯), আল আমিন সানি (১৯) ও হৃদয় মিয়াজীকে (২৩)।

উল্লেখ্য, শনিবার বিকেলে পাশের ইউনিভার্সিটি অব স্কলার্সের দু’ছাত্রীকে নিয়ে হাসাহাসির জেরে প্রাইম এশিয়ার ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের সাথে পারভেজের বাকবিতণ্ডা হয়। পরবর্তীতে দু’পক্ষের মধ্যে মীমাংসা করা হয় বলে জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এরপর ক্যাম্পাস থেকে বের হলে পারভেজকে ৩০ থেকে ৪০ জন ঘিরে ধরে। এ সময় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে গুরুতর আহত হন পারভেজ। পরে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাদি হত্যার ২ আসামিকে ফেরত পাঠাতে সম্মত ভারত
  • ০৮ এপ্রিল ২০২৬
হামের উপসর্গ নিয়ে ঝরল আরও ১০ শিশুর প্রাণ
  • ০৮ এপ্রিল ২০২৬
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ধারাবাহিক কর্মসূচি ঘোষণা এনস…
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাজ্যের বিসিআইয়ের সদস্য পদ পেল বাংলাদেশ ব্যাংক
  • ০৮ এপ্রিল ২০২৬
ছাত্রীদের ফুটবল খেলার ভিডিও ধারণ নিয়ে বিএনপি নেতার ছেলের তু…
  • ০৮ এপ্রিল ২০২৬
কোনদিন অনলাইন ক্লাস, কোনদিন অফলাইন—পরিকল্পনা জানালেন শিক্ষা…
  • ০৮ এপ্রিল ২০২৬
close