সাউথইস্ট ইউনিভার্সিটি ও আইসিএমএবির মধ্যে সমঝোতা স্মারক সই

২৩ এপ্রিল ২০২৫, ০২:০৮ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ০৩:০৭ PM
এসইইউ ও আইসিএমএবির মধ্যে সমঝোতা স্মারক সই অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের প্রতিনিধিরা

এসইইউ ও আইসিএমএবির মধ্যে সমঝোতা স্মারক সই অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের প্রতিনিধিরা © সংগৃহীত

সাউথইস্ট ইউনিভার্সিটি (এসইইউ) এবং ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) এর মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।

মঙ্গলবার (২২ এপ্রিল) সাউথইস্ট ইউনিভার্সিটির কনফারেন্স হলে এ চুক্তি স্বাক্ষরিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইসিএমএবির সভাপতি মাহতাব উদ্দিন আহমেদ এফসিএমএ এবং সহসভাপতি মো. কাওসার আলম এফসিএমএ। সাউথইস্ট ইউনিভার্সিটির পক্ষে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম ও উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. মোফাজ্জল হোসেন। এ ছাড়া উভয় প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

এ সমঝোতা স্মারকের মাধ্যমে বিএবিএ স্নাতকদের জন্য ওয়েভার সুবিধা, সফট স্কিল উন্নয়ন এবং যৌথ গবেষণা কার্যক্রম পরিচালিত হবে। এটি উভয় প্রতিষ্ঠানের মধ্যে একাডেমিক ও পেশাগত সহযোগিতা জোরদার করবে।

শিশু সন্তানকে স্টেশনে রেখে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন মা
  • ০১ আগস্ট ২০২৬
১৪ বড় চাকরির পরীক্ষায় ফেলের পর হলেন ম্যাজিস্ট্রেট, জানুন আস…
  • ০১ আগস্ট ২০২৬
ফিফার সভাপতি হওয়ার দৌড়ে খেলাইফি-আর্সেন ওয়েঙ্গারসহ ৫ প্রার্থী
  • ০১ আগস্ট ২০২৬
চলন্ত ট্রেনের এসির যন্ত্রাংশ চুরির চেষ্টা, আটক ২
  • ০১ আগস্ট ২০২৬
ভিনিসিয়ুস জুনিয়রের ব্যক্তিগত শর্তাবলীতে রাজি আর্সেনাল
  • ০১ আগস্ট ২০২৬
চলতি মাসে সরকারি চাকরিজীবীদের দুদফা ৮ দিন ছুটির সুযোগ
  • ০১ আগস্ট ২০২৬