ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে আজ বন্ধ থাকছে ইউসিএসআই বাংলাদেশ ক্যাম্পাস

০৭ এপ্রিল ২০২৫, ১২:০০ AM , আপডেট: ৩০ জুন ২০২৫, ০৩:৪৪ PM
ইউসিএসআই ইউনিভার্সিটি

ইউসিএসআই ইউনিভার্সিটি © সংগৃহীত

গাজা এবং পুরো ফিলিস্তিনের নির্যাতিত জনগণের প্রতি সংহতি জানিয়ে আজ, সোমবার (৭ এপ্রিল), ক্লাস, ল্যাব এবং অফিস কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রেখেছে ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ব্রাঞ্চ ক্যাম্পাস।

বিশ্বব্যাপী ঘোষিত ‘গ্লোবাল স্ট্রাইক’-এর অংশ হিসেবে এই পদক্ষেপ নেয়া হয়েছে বলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানিয়েছেন। তারা বলেন, দখলদার ইসরায়েলি বাহিনী ও তাদের মিত্রদের দ্বারা নির্বিচারে বোমাবর্ষণ, অনাহার, নির্যাতন ও হত্যার শিকার হচ্ছে নারী, শিশু, পুরুষ ও নবজাতকসহ হাজারো নিরীহ বেসামরিক মানুষ।

ইউসিএসআই বাংলাদেশের শিক্ষার্থীরা এক বিবৃতিতে জানান, এই জাতিগত নির্মূল ও যুদ্ধাপরাধের বিরুদ্ধে প্রতিবাদ জানানো এবং ফিলিস্তিনের মানুষের পাশে দাঁড়ানো তাদের নৈতিক দায়িত্ব। তাই তারা একাত্মতা প্রকাশের অংশ হিসেবে আজ ক্যাম্পাসের সব ধরনের কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন।

শিক্ষার্থীরা আরও বলেন, বিশ্বনেতারা যখন নির্যাতনের বিরুদ্ধে নীরব, তখন সাধারণ মানুষের প্রতিবাদই সত্যিকারের মানবতার প্রতিচ্ছবি। সেই চেতনাতেই তারা এই আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন।

তারা দেশের বিভিন্ন জাতি, ধর্ম ও সংস্কৃতির মানুষদেরও ফিলিস্তিনের পক্ষে দাঁড়াতে এবং নিপীড়নের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন।

যত বেশি ভিন্নমতকে ধারণ করবে, ততই সফল হবে ইউটিএল
  • ০১ আগস্ট ২০২৬
‘প্রত্যেক বিশ্ববিদ্যালয়ে ইন্টার্নশিপ বাধ্যতামূলক করার প্ল্য…
  • ০১ আগস্ট ২০২৬
বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য প্রশিক্ষণ ও শ্রেণিকক্ষ মূল্যায়…
  • ০১ আগস্ট ২০২৬
মিরপুর-১০ মেট্রোরেল স্টেশনের নিচে বোমাসদৃশ বস্তু, ঘটনাস্থল …
  • ০১ আগস্ট ২০২৬
র‍্যাবের আয়নাঘর পরিদর্শনে গেলেন ট্রাইব্যুনালের বিচারক-প্রসি…
  • ০১ আগস্ট ২০২৬
মশা কেন কিছু মানুষকে বেশি কামড়ায়?
  • ০১ আগস্ট ২০২৬