বিএআইইউএসটি’র স্প্রিং সেমিস্টারের ভর্তি আবেদন শুরু

১১ জানুয়ারি ২০১৯, ১১:১৩ PM
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সাইন্স এন্ড টেকনোলজি

বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সাইন্স এন্ড টেকনোলজি

বাংলাদেশ সেনাবাহিনীর প্রত্যক্ষ তত্ত্বাবধানে পরিচালিত বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সাইন্স এন্ড টেকনোলজিতে (বিএআইইউএসটি) স্প্রিং-২০১৯ সেমিস্টারের ভর্তি আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত এই আবেদন চলবে। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৯ জানুয়ারি, ২০১৯। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কুমিল্লার সেনানিবাসে অবস্থিত বিশ্ববিদ্যালয়টিতে চার বছর মেয়াদী কোর্সগুলোর মধ্যে রয়েছে কম্পিউটার  সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই), ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই), সিভিল ইঞ্জিনিয়ারিং (সিই), ব্যাচেলর অব বিজনেস এ্যাডমিনিস্ট্র্রেশন (বিবিএ), ব্যাচেলর অব আর্টস ইন ইংলিশ (অনার্স) এবং ল’ প্রোগ্রাম।

বিজ্ঞপ্তির তথ্য, অভিজ্ঞ শিক্ষকমন্ডলী, উন্নত প্রযুক্তি সম্পন্ন ল্যাবরেটোরি, লাইব্রেরী, মেডিকেল সেন্টার এবং সংশ্লিষ্ট জনবল ও অবকাঠামো সুবিধা রয়েছে বিশ্ববিদ্যালটিতে। রয়েছে নিজস্ব তত্ত্বাবধায়নে পরিচালিত ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক আবাসিক হল ও পরিবহন ব্যবস্থাও।

ভর্তি সংক্রান্ত সকল তথ্য কুমিল্লা ক্যান্টনমেন্টের ভেতর অবস্থিত বিশ্ববিদ্যালয়ের ভর্তি অফিস অথবা প্রতিষ্ঠানে ওয়েবসাইটে www.baiust.edu.bd পাওয়া যাবে। এছাড়াও ০৮১ ৮০১২৪, ০৮১ ৮০১২৫ যোগাযোগ করা যেতে পারে। ভর্তি বিজ্ঞপ্তি দেখতে ক্লিক

Caption

 

ইরানকে সহযোগিতা করায় ৩৫ ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট…
  • ২৯ এপ্রিল ২০২৬
দুপুরের মধ্যে ঢাকায় বজ্রবৃষ্টির আভাস
  • ২৯ এপ্রিল ২০২৬
এসএসসি পরীক্ষা দিতে যাওয়ার পথে বজ্রপাতে প্রাণ গেল শিক্ষার্থ…
  • ২৯ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের অবরোধের মধ্যেই ইরানের জন্য কেন ‘ট্রেড করিডর’…
  • ২৯ এপ্রিল ২০২৬
চলন্ত ট্রেনের নিচে ঝাপ দিয়ে সন্তানকে বাঁচালেন বাবা, যেন সিন…
  • ২৯ এপ্রিল ২০২৬
দুপুরের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ৬০ কিমি বেগে বজ্রসহ বৃষ্টির …
  • ২৯ এপ্রিল ২০২৬