সৈয়দ আশরাফের মৃত্যুতে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি ভিসির শোক

০৪ জানুয়ারি ২০১৯, ০৫:০৩ PM
সৈয়দ আশরাফুল ইসলাম

সৈয়দ আশরাফুল ইসলাম © ফাইল ছবি

বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, বর্তমান প্রেসিডিয়াম সদস্য ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের ভিসি অধ্যাপক ড. আবদুল মান্নান চৌধুরী। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বিকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর।

শুক্রবার এক বিবৃতিতে তিনি বলেন, ‘সৈয়দ আশরাফুল ইসলাম এর মৃত্যুতে আমরা একজন নিরহংকার, নির্বিবাদ, নির্লোভ, সৎ ও সজ্জন সাংসদ এবং একজন বিশিষ্ট মুক্তিযোদ্ধাকে হারালাম। আমি তার রুহের মাগফেরাত কামনা করছি এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।’

‘ছাত্রলীগ ও মুজিব বাহিনীর একজন সদস্য হিসাবে মুক্তিসংগ্রাম ও মুক্তিযুদ্ধে সহযোদ্ধা সৈয়দ আশরাফের অবদানকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি। প্রকৃত প্রস্তাবে মুক্তিযুদ্ধকালে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামের সন্তান হিসেবে তিনি এবং জাতির পিতা ও রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সন্তান হিসাবে শেখ জামালের সহযোগিতা না পেলে মুজিব বাহিনীর কার্যক্রম চালানো দুস্কর হত। ইতিহাস তাদেরকে স্মরণ রাখবে বলে আমার বিশ্বাস।’

বিদায়ী ম্যাচের আগে ক্লাব নিয়ে নতুন সিদ্ধান্ত মেসির
  • ০৫ অক্টোবর ২০২৬
প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ পদে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন আগ…
  • ০৫ অক্টোবর ২০২৬
৫ হাজার রান, ৮ সেঞ্চুরি—তবু জাতীয় দলে খেলার ইচ্ছা নেই তাইবু…
  • ০৫ অক্টোবর ২০২৬
‘মারধরের সিসিটিভি ফুটেজ ডিলিট করে প্রশাসন ছাত্রদলকে হামলার …
  • ০৫ অক্টোবর ২০২৬
মেসির বিদায়ী ম্যাচ বাংলাদেশ থেকে দেখবেন যেভাবে
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষক দিবসে ফুলেল শুভেচ্ছা নেওয়ার কিছুক্ষণ পর মৃত্যুর কোলে…
  • ০৫ অক্টোবর ২০২৬