আইইউবিএটির জনসংযোগবিদ শিহাবের মায়ের ইন্তেকাল

২৯ জানুয়ারি ২০২৫, ০৫:৩৭ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১১:১৮ AM
মায়ের সঙ্গে আইইউবিএটির জনসংযোগবিদ শিহাব

মায়ের সঙ্গে আইইউবিএটির জনসংযোগবিদ শিহাব © ফাইল ফটো

ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি)-এর জনসংযোগ বিভাগের উপ-পরিচালক মো. আলামিন সিকদার শিহাবের মা দেলোয়ারা বেগম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আজ বুধবার বিকেল ৩টা ৩৯ মিনিটে হৃদরোগজনিত সমস্যার কারণে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।

তার মৃত্যুতে আইইউবিএটি পরিবার গভীর শোক প্রকাশ করছে এবং মরহুমার আত্মার মাগফিরাত কামনা করছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে।

উল্লেখ্য, দেলোয়ারা বেগম ছিলেন একজন সৎ ও পরোপকারী মানুষ। তার বিদেহী আত্মার শান্তির জন্য সবাইকে দোয়া করার অনুরোধ জানানো হয়েছে।

৯ ঘণ্টা নয়, ৯০ ঘণ্টা ঘেরাও করলেও কোনো লাভ হবে না
  • ১৬ নভেম্বর ২০২৬
অস্ত্রোপচার ছাড়াই সম্ভব ক্যান্সারের চিকিৎসা
  • ১৬ নভেম্বর ২০২৬
আট বছরেও শেষ হয়নি মেগা প্রকল্পের কাজ, ব্যয় বাড়ল ২৪২ কোটি
  • ১৬ নভেম্বর ২০২৬
মানুষ কখনো অলস হয় না! মানুষ হয় স্বপ্নহীন-গন্তব্যহীন
  • ১৬ নভেম্বর ২০২৬
গার্মেন্টস খাতের সংকট নিয়ে সংসদে আলোচনার দাবি, আগামীকাল সময়…
  • ১৬ নভেম্বর ২০২৬
পর্তুগাল শিবিরে নতুন অস্বস্তি, আবারও ফিরল রোনালদো-কাণ্ড?
  • ১৬ নভেম্বর ২০২৬