বিইউএফটি’তে হাল্ট প্রাইজের ফাইনাল ও জাতীয় উদ্যোক্তা প্রদর্শনীর উদ্বোধন

২৮ জানুয়ারি ২০২৫, ০৯:০৬ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১১:২৬ AM
বিইউএফটি’তে হাল্ট প্রাইজের ফাইনাল অনুষ্ঠান

বিইউএফটি’তে হাল্ট প্রাইজের ফাইনাল অনুষ্ঠান © টিডিসি সম্পাদিত

বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি’তে (বিইউএফটি) হাল্ট প্রাইজের গ্র্যান্ড ফাইনাল ও ২ দিনব্যাপী জাতীয় উদ্যোক্তা প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে। জাতীয় উদ্যোক্তা প্রদর্শনী আজ মঙ্গলবার (২৮ জানুয়ারি) শুরু হয়ে চলবে বুধবার বিকাল ৫টা পর্যন্ত। নেসলে ও স্যাভোরার সহযোগিতায় এতে ১৩টি বিশ্ববিদ্যালয়ের ৩৫টি টিম চমকপ্রদ স্টলে তাদের উদ্যোক্তা হওয়ার গল্প প্রচার ও প্রোডাক্ট প্রদর্শন করে।

অন্যদিকে লালামুভ, আরিয়ান ফ্যাশন ও পিপল এন টেক এর সহযোগিতায় বিইউএফটি বিজনেস ক্লাব ও ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে হাল্ট প্রাইজের গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হয়। ফাইনালিস্ট ৬টি দল থেকে চ্যাম্পিয়ন হওয়ার মুকুট অর্জন করে ডেনিম রিভাইভ, প্রথম রানার-আপ ক্যান্ট্রোম্যান্ট্রো এবং টিম ভিসকোস দ্বিতীয় রানার-আপ হয়। এই তিনটি দলের যে কোন একটি রিজিওনাল সামিটে অংশ নিয়ে ১ মিলিয়ন  গ্লোবাল প্রাইজের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবে।  

হাল্ট প্রাইজের গ্র্যান্ড ফাইনাল ও ২ দিনব্যাপী জাতীয় উদ্যোক্তা প্রদর্শনীর উদ্বোধনী সেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিইউএফটি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ফারুক হাসান। ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক মো. মঈনুদ্দিন খানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার আইয়ুব নবী খান। হাল্ট প্রাইজের গ্র্যান্ড ফাইনালে বিচারক ছিলেন বিইউএফটি’র ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান অধ্যাপক ড. এস. এম. আখতারুজ্জামান, ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মো. কামরুল হাসান, লালামুভ এর ব্যবস্থাপনা পরিচালক আন্দি এম রিজকি, উদ্যোক্তা মো. আশরাফুল হকসহ বিইউএফটি’র শিক্ষক এবং শিল্প বিশেষজ্ঞরা।

বাসস্ট্যান্ডে কুড়িয়ে পেলেন টাকা, মালিকের খোঁজে দুদিন ধরে ম…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
দুই মাদ্রাসাছাত্রকে নির্যাতনের অভিযোগ, ৩ শিক্ষক গ্রেপ্তার
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ফ্যাটি লিভার থেকে বাঁচতে বদলে ফেলুন এই ৮ অভ্যাস
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
মৃত মায়ের সরকারি পাওনা তুলতে সন্তানের কাছে ঘুষ দাবি, শিক্ষা…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বিপিএলে দুর্নীতির তদন্তে নতুন মোড়
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
দুপুরের মধ্যে ৩ অঞ্চলে ঝড়ের আভাস
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9