নর্দান ইউনিভার্সিটির শিক্ষার্থীদের তোপের মুখে ড. জহির উদ্দিনের পদত্যাগ

২২ জানুয়ারি ২০২৫, ০৫:৫০ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০৩:১০ PM
শিক্ষার্থীদের আন্দোলন ও ড. জহির উদ্দীন

শিক্ষার্থীদের আন্দোলন ও ড. জহির উদ্দীন © টিডিসি সম্পাদিত

খুলনায় অবস্থিত নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির শিক্ষার্থীদের তোপের মুখে পড়ে পদত্যাগ করেছেন বিশ্ববিদ্যালয়টির সেন্টার অব এক্সিলেন্স’র ইনচার্জ প্রফেসর ড. এ টি এম জহির উদ্দীন। আজ বুধবার (২২ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়টির উপ-উপাচার্য প্রফেসর ড. আনোয়ারুল হক জোয়ারদারের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি। 

বিষয়টি নিশ্চিত করেছেন খুলনার নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজির রেজিস্ট্রার ড. মো: শাহ আলম।

জানা যায়, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) নিয়ম ভেঙ্গে খুলনায় অবস্থিত নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির সেন্টার অব এক্সিলেন্স ইনচার্জ পদে ছিলেন প্রফেসর ড. এ টি এম জহির উদ্দীন। এর প্রেক্ষিতেই বুধবার (২২ জানুয়ারি) বেলা ১১টার দিকে তার পদত্যাগের দাবিতে আন্দোলন করেন শিক্ষার্থীরা। পরে ওই প্রফেসর তার পদত্যাগপত্র উপ-উপাচার্যের কাছে জমা দেন।

ট্যাগ: পদত্যাগ
আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন চট্টগ্রাম…
  • ০১ আগস্ট ২০২৬
এনআইডি বানানোর কথা বলে কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগ; ছাত্রদ…
  • ০১ আগস্ট ২০২৬
কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক
  • ০১ আগস্ট ২০২৬
লন্ডনেও যাইনি, শিলংয়েও যাইনি, গুপ্ত বলেন কেন: গোলাম পরওয়ার
  • ০১ আগস্ট ২০২৬
অফিসার নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন ১০ আগস্ট পর্যন্ত
  • ০১ আগস্ট ২০২৬
মেয়ের হাতে পাটার নোড়ার আঘাতে প্রাণ গেল মায়ের
  • ০১ আগস্ট ২০২৬