আইইউবিএটির ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১৬ জানুয়ারি ২০২৫, ০৬:৩১ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০৪:১৯ PM
প্রতিষ্ঠাবার্ষিকী পালন

প্রতিষ্ঠাবার্ষিকী পালন © টিডিসি ফটো

দেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে ৩৪ বছরে পদার্পণ করেছে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির (আইইউবিএটি)।

আজ বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকালে বিপুল আনন্দ ও উচ্ছাসের মধ্য দিয়ে উত্তরার নিজস্ব ক্যাম্পাসে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবদুর রব। 

এদিন সকালে জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা ও আইইউবিএটির পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর আইইউবিএটির প্রতিষ্ঠাতা অধ্যাপক ড. এম আলিমউল্যা মিয়ানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। তার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়ার আয়োজন করা হয়।

প্রতিষ্ঠাবার্ষিকীতে বেলুন উড্ডয়ন ও শান্তির প্রতীক সাদা কবুতর উড়ানো হয়। আইইউবিএটির উন্মুক্ত অডিটোরিয়ামে সকল ডিপার্টমেন্ট এর অংশগ্রহণে ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর উদযাপনের কেক কাটা হয়। 

এসময় উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. আব্দুর রব, উপ উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মাহমুদুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক সেলিনা নার্গিস, রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মোমতাজুর রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক ব্রিগেডিয়ার জেনারেল ড. মো. জাহিদ হোসেন (অব.), প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মনিরুল ইসলাম, কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. শহীদুল্লাহ মিয়া, ব্যবসায় অনুষদের ডিন অধ্যাপক মোজাফ্ফর আলম চৌধুরীসহ  বিভিন্ন বিভাগের চেয়ার, কো-অর্ডিনেটর, শিক্ষক, কর্মকর্তারা।

এছাড়াও শিক্ষক শিক্ষার্থী এবং অ্যালামনাইদের অংশগ্রহণে ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে এক বিশেষ আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

উল্লেখ্য, ১৯৯১ সালে প্রতিষ্ঠিত আইইউবিএটি দেশের অন্যতম সেরা বেসরকারি বিশ্ববিদ্যালয়। এই প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ-এর সাবেক পরিচালক এবং খ্যাতনামা শিক্ষাবিদ প্রফেসর ড. এম আলিমউল্যা মিয়ান। শিক্ষা এবং গবেষণার গুণমানে আইইউবিএটি দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে বিশেষ স্থান অর্জন করেছে।
 

শিক্ষকের থেকে জোর করে নেওয়া পদত্যাগপত্রের আইনি কোনো বৈধতা ন…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
নোবিপ্রবিতে ২ কোটি টাকায় নির্মিত খেলার মাঠে খেলতে পারেন না …
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
সড়ক দুর্ঘটনায় নিহতদের মধ্যে তিনজনই কনের ভাই-বোন-মামা
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গু হলে কী খাবেন, আর কী খাবেন না
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
অনলাইনে পরিচয় থেকে প্রেম, বরিশালের তরুণীকে বিয়ে চীনা তরুণের…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ডি বক্সের বাইরে থেকে মেসির দুর্দান্ত গোল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9