বিজয় দিবস উপলক্ষে বিইউবিটিতে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

১৯ ডিসেম্বর ২০১৮, ১০:০২ PM
অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ

অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ

বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি (বিইউবিটি) এ আজ বুধবার মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা, ব্রিগেডিয়ার জেনারেল গিয়াস উদ্দিন আহমেদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বিইউবিটি ট্রাস্টের চেয়ারম্যান  প্রফেসর ড. সফিক আহমেদ সিদ্দিক।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিইউবিটি ট্রাস্টের সাবেক চেয়ারম্যান এ এফ এম সরওয়ার কামাল। বিইউবিটির উপাচার্য প্রফেসর মো. আবু সালেহের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন ছাত্র উপদেষ্টা প্রফেসর মিঞা লুৎফার রহমান।

প্রধান অতিথি তার বক্তব্যে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে রাজশাহী জেলার যুদ্ধ পরিস্থিতি স্মরণ করেন এবং প্রামাণ্য চিত্র উপস্থাপন করে মুক্তিযোদ্ধাদের অবদান ও বীরত্ব গাঁথার গল্প শোনান। তরুণদের উদ্দেশ্যে তিনি বলেন, দেশকে এগিয়ে নিতে তরুণ দলের হতাশ হওয়া উচিত নয়। আর বঙ্গবন্ধুকে দল-মত নির্বিশেষে সকলেরই শ্রদ্ধা করা উচিত। কারণ তিনি ছিলেন মুক্তিযুদ্ধের প্রধান চরিত্র। তাকে শ্রদ্ধা করার জন্য বাংলাদেশ আওয়ামী লীগে যোগদান করতে হবে এমনটিও নয়। আর তাকে নিয়ে রাজনীতি না করাই শ্রেয়।

ইংরেজি বিভাগের সহকারি অধ্যাপক মো. সাব্বির আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত আরো উপস্থিত ছিলেন ট্রেজারার, অনুষদের ডিন, রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, পরিচালকবৃন্দ, জয়েন্ট রেজিস্ট্রার, প্রক্টর, বিভাগসমূহের চেয়ারম্যান, শিক্ষক, কর্মকর্তা এবং শিক্ষার্থীরা।

 

এসএসসির ফল প্রকাশ সকাল ১০টায়, জানা যাবে তিন উপায়ে
  • ১০ আগস্ট ২০২৬
অশ্রুসিক্ত চোখে বাবাকে শেষ বিদায় জানালেন মেসি
  • ১০ আগস্ট ২০২৬
মগবাজারে দুই মোটরসাইকেল ও এক অটোরিকশাকে কাভার্ড ভ্যানের চাপ…
  • ১০ আগস্ট ২০২৬
ঢাকাসহ দেশের যেসব অঞ্চলে বৃষ্টি হতে পারে আজ
  • ১০ আগস্ট ২০২৬
সম্প্রীতির সুরে বৈচিত্র্যের উদযাপন, খুবিতে আদিবাসী শিক্ষার্…
  • ১০ আগস্ট ২০২৬
‎ ‘ওসমান হাদি জুলাই ফর জাস্টিস' জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় চ…
  • ১০ আগস্ট ২০২৬