সাউথইস্ট ইউনিভার্সিটিতে লিটারেচার দুদিনব্যাপী অলিম্পিয়াড অনুষ্ঠিত 

০৫ ডিসেম্বর ২০২৪, ০৯:২৯ PM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ১২:২৫ PM
লিটারেচার অলিম্পিয়াড

লিটারেচার অলিম্পিয়াড © টিডিসি ফটো

‘সাহিত্যের ভাষার হোক নবজাগরণ’ প্রতিপাদ্যকে সামনে রেখে সাউথইস্ট ইউনিভার্সিটির ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটেরেচার ক্লাব ৪ ও ৫ ডিসেম্বর দুদিনব্যাপী আয়োজন করেছে ইয়ামাহা প্রেজেন্ট লিটারেচার অলিম্পিয়াড। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন ইয়ামাহা এসিআই মটরস।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সাউথইস্ট ইউনিভার্সিটির উপচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম, উপউপাচার্য অধ্যাপক ড. এম মোফাজ্জাল হোসেন, গ্রামীণ ব্যাংকের পরিচালক ড. ফারহানা ফেরদৌসী, বিভিন্ন ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষকমণ্ডলী, বিচারক ও শিক্ষার্থীরারা।

অনুষ্ঠানে কাব্যকথন, গান, নাচ, এমসিকিউ, স্পেলিং বি, পাবলিক স্পিকিং (ইংলিশ), ফটো কন্টেস্ট, বারোয়ারি বিতর্কসহ (বাংলা) মোট ৮টি বিষয়ে প্রতিযোগিতা হয়েছে। এতে দেশের ২০টি বিশ্ববিদ্যালয় ও ১৭ কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছেন।

অনুষ্ঠানটির নির্দেশনায় ছিলেন সাউথইস্ট ইউনিভার্সিটি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটেরেচার ক্লাবের মডারেটর নুজহাত আফরিন ও লাইজু আক্তার ছাড়াও পুরো প্রোগ্রাম সমন্বয় করছেন ক্লাবের সভাপতি শেখ আরিফ রহমান।

সড়ক অবরোধ, ছাত্র-শিক্ষক অনশনসহ কয়েকদিনে যেসব ঘটনা ঘটলো বরিশ…
  • ২০ এপ্রিল ২০২৬
এনসিপির সদস্য হলেন ইবির বৈছাআ'র আহবায়ক সুইট
  • ২০ এপ্রিল ২০২৬
এনসিপিতে যে পদ পেলেন জুনায়েদ-রাফে সালমানরা
  • ২০ এপ্রিল ২০২৬
শেকৃবিতে নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগের কমিটি ঘোষণা
  • ২০ এপ্রিল ২০২৬
‘সুরভি স্কুল’ পরিদর্শন করলেন মার্কিন বিশেষ দূত, শিশু কল্যাণ…
  • ২০ এপ্রিল ২০২৬
‘সংসদের কেনাকাটায় হরিলুট’ সংবাদ আমলে নিয়ে গঠন হচ্ছে তদন্ত ক…
  • ২০ এপ্রিল ২০২৬