অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়ে সংবিধান ও নির্বাচন সংস্কার বিষয়ক গোলটেবিল বৈঠক

০৪ ডিসেম্বর ২০২৪, ০৭:৪৩ PM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ১২:২৭ PM
গোলটেবিল বৈঠক

গোলটেবিল বৈঠক © টিডিসি ফটো

অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সংবিধান ও নির্বাচন ব্যবস্থা সংস্কারের লক্ষ্যে খসড়া প্রস্তাবের উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকালে এই বৈঠকের আয়োজন করা হয়। 

সংবিধান সংস্কারের প্রস্তাবনা উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়টির আইন বিভাগের চেয়ারম্যান সাবেক সিনিয়র জেলা ও দায়রা জজ এ এম মো সাঈদ ও আইন বিভাগের শিক্ষকমন্ডলী। 

নির্বাচন ব্যবস্থা সংস্কারের প্রস্তাবনা উপস্থাপন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের পরিচালক ড. আ ন ম এহসানুল হক মিলন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয় বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মোহাম্মদ শামসুল আলম লিটন। 

সংবিধান সংস্কার বিষয়ে কার্যকরীভাবে বিচার বিভাগ পৃথকীকরণ, বিচার বিভাগের জন্য আলাদা মন্ত্রণালয়, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল, ন্যায়পাল নিয়োগ এবং গ্রাম আদালতের প্রভিশনসহ কার্যকরী স্থানীয় সরকার ব্যবস্থা করার প্রস্তাব করা হয়। 

ড. এহসানুল হক মিলন Equity and Justice  এর উপর গুরুত্বারোপ করেন। এখনো বিচার বিভাগ স্বাধীন নয় বলে বিচারকবৃন্দ স্বাধীনভাবে কাজ করতে পারে না। ফলে আইনের অপপ্রয়োগ হচ্ছে। রাজনৈতিক প্রতিপক্ষ দমনে আদালতকে ব্যবহার করা হচ্ছে। শতশত মিথ্যা ও হয়রানিমূলক মামলা দিয়ে প্রতিপক্ষকে বছরের পর বছর জেলে পুরে রাখা হচ্ছে। তাই ন্যায় বিচার নিশ্চিতের লক্ষ্যে কাজ করতে হবে। 

রাজনৈতিক দলগুলোর মধ্যে গণতান্ত্রিক চর্চা নিশ্চিতকরণ, পার্লামেন্টে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ এবং RPO সংশোধনের মাধ্যমে প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে আর্থিক লেনদেন প্রতিরোধ ও একক কর্তৃত্বরোধে প্রধানমন্ত্রীকে দলের প্রধান না রাখার বিধান করা প্রয়োজন বলে মতামত ব্যক্ত করেন।   

বিশ্ববিদ্যালয় বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মোহাম্মদ শামসুল আলম লিটন প্রবাসী বাংলাদেশীদের ভোটাধিকার নিশ্চিত করা এবং জনসংখ্যা বৃদ্ধির কারণে সংবিধানে Unitary System থেকে Federal System এ সংস্কার করার বিষয়ে আলোকপাত করেন। আলোচনায় প্রস্তাবিত বিষয়াবলী অন্তর্ভূক্ত করে সংস্কার প্রস্তাবসমূহ সংশ্লিষ্ট সংস্কার কমিশনে জমা প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়।    

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলসের সঞ্চালনায় আলোচনা সভায় বিশ্ববিদ্যালয় বোর্ড অব ট্রাস্টিজের সদস্য-সচিব মো. কামরুজ্জামান লিটু, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের অধ্যাপক তারেক ফজল, সাংবাদিক সিদ্দিকুর রহমান খান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

২০২৫-তে সময় লেগেছিল সাড়ে ৩ মাস, এবার কতদিন, বেতন কার কত বাড়…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
খসড়া পায়নি আইন মন্ত্রণালয়, ঘোষণার পরও পে স্কেলের প্রজ্ঞাপন…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঝালকাঠিতে কোটি টাকার আমড়া উৎপাদন, ভাসমান হাটে জমজমাট বেচাকে…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
‘৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষাপ্রতিষ্ঠান হ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
নওগাঁ জেলা প্রশাসকের কার্যালয়ে ২৩ পদে চাকরি, আবেদন ১১ অক্টো…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
পাঁচ বছরে এক কোটি চাকরি দেওয়া হবে: বিমানমন্ত্রী
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9