‘এসইউবি ন্যাশনাল ক্যারিয়ার ফেয়ার ২০২৪’ ৭ ডিসেম্বর

০৩ ডিসেম্বর ২০২৪, ০৩:১৪ PM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ১২:২৯ PM
‘এসইউবি ন্যাশনাল ক্যারিয়ার ফেয়ার ২০২৪’

‘এসইউবি ন্যাশনাল ক্যারিয়ার ফেয়ার ২০২৪’ © সৌজন্যে প্রাপ্ত

দেশের তরুণদের জন্য ক্যারিয়ার গঠনের সুযোগ দিতে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশর (এসইউবি) উদ্যোগে এবং এক্সিলেন্স বাংলাদেশের সহযোগিতায় আগামী অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘এসইউবি ন্যাশনাল ক্যারিয়ার ফেয়ার ২০২৪’।

আগামী শনিবার (৭ ডিসেম্বর) দক্ষিণ পূর্বাচলে অবস্থিত বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দিনব্যাপী এ মেলা অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (৩ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে উচ্চশিক্ষালয়টি।

এতে বলা হয়, শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি, প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সরাসরি সংযোগ এবং কর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্যে আয়োজিত এই ফেয়ারে অংশগ্রহণ করবে দেশের সরকারি, বেসরকারি, বহুজাতিক এবং আন্তর্জাতিক অঙ্গনের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলো। এরই মধ্যে আরএফএল, ইফাদ, পারটেক্স, রূপায়ন, ল্যাবএইড, আনোয়ার গ্রুপ সহ বেশ কয়েকটি শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান তাদের অংশগ্রহণ নিশ্চিত করেছে।

ক্যারিয়ার ফেয়ারের মূল বৈশিষ্ট্য:
* ৫০+ প্রতিষ্ঠানের সঙ্গে সংযোগ স্থাপন
* ক্যারিয়ার পরামর্শ ও দিকনির্দেশনা
* ওয়াক-ইন ইন্টারভিউর সুযোগ
* প্রফেশনাল নেটওয়ার্ক তৈরির প্ল্যাটফর্ম
* দক্ষতা উন্নয়ন ও কর্মশালা
* যুব ক্ষমতায়ন কার্যক্রম

এই আয়োজনটি দেশের সকল সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত।

ইভেন্টের সময়সূচি:

এই ক্যারিয়ার ফেয়ারে অংশগ্রহণকারীরা সরাসরি নিয়োগের সুযোগের পাশাপাশি পেশাদারিত্বের উন্নয়ন এবং নিজেদের দক্ষতা বাড়ানোর একটি সুবর্ণ সুযোগ পাবেন।

বিনামূল্যে রেজিস্ট্রেশন করুন এখানে

ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সভাপতি শ্রাবণের ভাই ছাত্রলীগ নেতা…
  • ১৬ নভেম্বর ২০২৬
চারদিনের ব্যবধানে আইসিইউ থেকে না ফেরার দেশে ঢাবির আরেক শিক্…
  • ১৬ নভেম্বর ২০২৬
ঘরে বসেই জামানত ছাড়া ৫০ হাজার টাকা ঋণ, আবেদন যেভাবে
  • ১৬ নভেম্বর ২০২৬
সব ইউনিটের ভর্তি আবেদনে জিপিএ যোগ্যতা কমাল জাহাঙ্গীরনগর বিশ…
  • ১৬ নভেম্বর ২০২৬
এক এনআইডিতে কয়টি সিম রেজিস্ট্রেশন, সংসদে জানালেন মন্ত্রী 
  • ১৬ নভেম্বর ২০২৬
তালিকা অনুমোদনের আগেই সরকারি ল্যাট্রিন বরাদ্দ, অতিরিক্ত অর্…
  • ১৬ নভেম্বর ২০২৬