ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি পরিদর্শনে মালয়েশিয়ান হাইকমিশনার

১০ ডিসেম্বর ২০১৮, ১১:০২ AM
মালয়েশিয়ান হাইকমিশনারকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছে ইডিইউ পরিবার

মালয়েশিয়ান হাইকমিশনারকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছে ইডিইউ পরিবার © সংগৃহীত

চট্টগ্রামের ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি (ইডিইউ) পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ান হাইকমিশনার নূর আশিকীন মোহাম্মদ তাইব। রবিবার সন্ধ্যায় ইডিইউ পরিদর্শনে আসেন তিনি। এ সময় তাকে ফুল দিয়ে বরণ করে নেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান সাঈদ আল নোমান।

মোহাম্মদ তাইব বলেন, স্থাপত্যশৈলীতে বিশ্বমানের একটি ক্যাম্পাস গড়েছে ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি। এখানকার শিক্ষার্থীরা সৌভাগ্যবান এমন ক্যাম্পাসে তারা পড়তে পারছে। প্রথাগত ভবন নির্মাণের বাইরে গিয়ে স্থাপত্যে যে নতুন মাত্রা যোগ করেছে ইডিইউ তা বিশ্ববাসীর জানা দরকার। আমি মালয়েশিয়ায় গিয়ে অবশ্যই এই ক্যাম্পাসের কথা শোনাবো।

সাঈদ আল নোমান বলেন, মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয়গুলো উচ্চশিক্ষায় অনন্য শিখরে পৌঁছৈছে। মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয়গুলো তাদের শিক্ষার মান নিশ্চিত যে পদক্ষেপগুলো নিয়েছে, আমরা আমাদের পদ্ধতির সাথে সেগুলোর সমন্বয় করছি। ইতোমধ্যে একটি বিশ্ববিদ্যালয়ের সাথে চুক্তির আওতায় মালয়েশিয়ায় গেছেন আমাদের শিক্ষার্থী এবং শিক্ষকরা।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক সামস-উদ-দোহা, রেজিস্ট্রার সজল কান্তি বড়ুয়া, কোয়ালিটি অ্যাশিওরেন্স অ্যান্ড এক্সটার্নাল রিলেশনস ডিরেক্টর মাহমুদুর রহমান, স্কুল অব বিজনেসের ডিন ড. মোহাম্মদ রকিবুল কবির, স্কুল অব লিবারেল আর্টসের ডিন মুহাম্মদ শহীদুল ইসলাম, বিবিএর প্রভাষক রিদোয়ান করিম, ওয়াসার সাবেক সচিব সৈয়দ মুহাম্মদ শফিক উদ্দিন আহমদ প্রমুখ।

 

এসএসসির ফল প্রকাশ সকাল ১০টায়, জানা যাবে তিন উপায়ে
  • ১০ আগস্ট ২০২৬
অশ্রুসিক্ত চোখে বাবাকে শেষ বিদায় জানালেন মেসি
  • ১০ আগস্ট ২০২৬
মগবাজারে দুই মোটরসাইকেল ও এক অটোরিকশাকে কাভার্ড ভ্যানের চাপ…
  • ১০ আগস্ট ২০২৬
ঢাকাসহ দেশের যেসব অঞ্চলে বৃষ্টি হতে পারে আজ
  • ১০ আগস্ট ২০২৬
সম্প্রীতির সুরে বৈচিত্র্যের উদযাপন, খুবিতে আদিবাসী শিক্ষার্…
  • ১০ আগস্ট ২০২৬
‎ ‘ওসমান হাদি জুলাই ফর জাস্টিস' জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় চ…
  • ১০ আগস্ট ২০২৬