সাউথইস্ট ইউনিভার্সিটিতে তৃতীয় আইইই বেসিথকন কনফারেন্স অনুষ্ঠিত

০১ ডিসেম্বর ২০২৪, ১০:৪২ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:০৮ PM
সাউথইস্ট ইউনিভার্সিটিতে বেসিথকন ২০২৪ অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ

সাউথইস্ট ইউনিভার্সিটিতে বেসিথকন ২০২৪ অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ © টিডিসি ফটো

সাউথইস্ট ইউনিভার্সিটিতে সফলভাবে তৃতীয় আইইই কনফারেন্স অন বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি ফর হেলথ ২০২৪ (বেসিথকন ২০২৪) অনুষ্ঠিত হয়েছে। এ কনফারেন্সটি ২৮-২৯ নভেম্বর ইউনিভার্সিটির মাল্টিপারপাস হলে আয়োজন করা হয়।

কনফারেন্সটি যৌথভাবে আয়োজন করে আইইইই বাংলাদেশ সেকশন (আইইই বিডিএস) এবং আইইই ইঞ্জিনিয়ারিং ইন মেডিসিন অ্যান্ড বায়োলজি সোসাইটি (ইএমবিএস), বাংলাদেশ চ্যাপ্টার। কনফারেন্স প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাউথইস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম।

IEEE BECITHCON 2024 2

কনফারেন্সে জেনারেল চেয়ার ছিলেন বুয়েটের অধ্যাপক ড. সেলিয়া শাহনাজ এবং সাউথইস্ট ইউনিভার্সিটির উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. মোফাজ্জল হোসেন। টেকনিক্যাল প্রোগ্রাম চেয়ার ছিলেন বুয়েটের অধ্যাপক ড. শেখ এ. ফাত্তাহ এবং অর্গানাইজিং চেয়ার হিসেবে দায়িত্ব পালন করেন চুয়েটের অধ্যাপক ড. মোহাম্মদ মশিউল হক।

সম্মেলনে বিভিন্ন গবেষণাপত্র উপস্থাপন, আকর্ষণীয় প্লেনারি সেশন, অতিথি পর্ব এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রতিযোগিতা সহ নানা কার্যক্রম অনুষ্ঠিত হয়। অধিকাংশ প্ল্যানারি বক্তা যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, জাপান এবং মালয়েশিয়া থেকে ভার্চুয়াল মাধ্যমে অংশগ্রহণ করেন, যা সম্মেলনের বৈশ্বিক দিকটি প্রতিফলিত করে। এ কনফারেন্স হাইব্রিড ফরম্যাটে অনুষ্ঠিত হয়, যেখানে সরাসরি এবং অনলাইনে অংশ নেওয়ার সুযোগ ছিল।

এই কনফারেন্সটি বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স এবং স্বাস্থ্য প্রযুক্তি সম্পর্কিত গবেষণার এক মিলনস্থল হয়ে উঠেছিল। যা বিশ্বব্যাপী প্রফেশনালদের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা শেয়ার করার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করেছে।

ভার্চুয়াল ইন্ডাস্ট্রি: এআই কনটেন্টে দেশের চমক
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
এসেনশিয়াল ড্রাগস কোম্পানিতে ৪ ক্যাটাগরিতে চাকরি, আবেদন ২৪ স…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
২০২৫-তে সময় লেগেছিল সাড়ে ৩ মাস, এবার কতদিন, বেতন কার কত বাড়…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
খসড়া পায়নি আইন মন্ত্রণালয়, ঘোষণার পরও পে স্কেলের প্রজ্ঞাপন…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঝালকাঠিতে কোটি টাকার আমড়া উৎপাদন, ভাসমান হাটে জমজমাট বেচাকে…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
‘৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষাপ্রতিষ্ঠান হ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9