আইএসইউতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদ ও আহতদের স্মরণে স্মরণসভা

০১ ডিসেম্বর ২০২৪, ১০:২৯ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:০৮ PM
আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটিতে স্মরণসভায় আগত অতিথিবৃন্দ

আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটিতে স্মরণসভায় আগত অতিথিবৃন্দ © টিডিসি ফটো

আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটিতে (আইএসইউ) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদ ও আহতদের স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (০১ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের মহাখালী ক্যাম্পাসে স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইএসইউ উপাচার্য প্রফেসর ড. আব্দুল আউয়াল খান।

এসময় তিনি বলেন, বাংলাদেশের জন্মের আগে ও পরে সকল আন্দোলন সফল করতে ছাত্র সমাজের ভূমিকা অপরিসীম। যারা বৈষম্যবিরোধী আন্দোলনে শহিদ হয়েছেন, তাদের রুহের মাগফিরাত কামনা করি এবং আহতদের প্রতি গভীর সমবেদনা জানাই।

প্রফেসর ড. খান আরও বলেন, স্বৈরাচার ও ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে রাজনীতিবিদরা অনেক বছর চেষ্টা করেও সফল হতে পারেনি, কিন্তু ছাত্র সমাজ জনগণকে সম্পৃক্ত করে তা সফল করেছে। ছাত্র সমাজের অবদান আমরা কখনও ভুলব না। ভবিষ্যতে যেন কোনো স্বৈরাচার ক্ষমতায় আসতে না পারে, সে জন্য শিক্ষার্থীদের সতর্ক থাকতে হবে।  

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বলেন, আন্দোলনের সময় রাজপথে যখন নেমেছিলাম তখন মনে হচ্ছিলো যুদ্ধে এসেছি। জীবন নিয়ে ফিরে আসতে পারবো কখনো ভাবিনি।  

যারা পঙ্গুত্ব বরণ করেছে তাদের প্রতি সমবেদনা জানিয়ে তারা বলেন, বাংলার মাটিতে আর কোনো স্বৈরাচারের জায়গা হবে না। আগের প্রজন্মের ব্যর্থতার কারণে রাজনীতির প্রতি এ প্রজন্ম আগ্রহ হারিয়েছিল। আমরা এমন একটা সমাজব্যবস্থা তৈরি করতে চাই, যাতে আগামী প্রজন্ম রাজনীতির প্রতি আগ্রহী হয়। তারাই দেশটাকে এগিয়ে নিয়ে যাবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রফেসর মোহাম্মদ আলী এবং স্বাগত বক্তব্য দেন আইএসইউর রেজিস্ট্রার মো: ফাইজুল্লাহ কৌশিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইএসইউ আইকিউএসি পরিচালক প্রফেসর ড. একরামুল হক। এছাড়া অনুষ্ঠানে বিভিন্ন প্রোগ্রামের চেয়ারপার্সন, শিক্ষক-শিক্ষিকা, প্রশাসনিক কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 

প্রফেসর মোহাম্মদ আলীর সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্যে দেন রেজিস্ট্রার মো. ফাইজুল্লাহ কৌশিক।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইএসইউ, আইকিউএসি পরিচালক প্রফেসর ড. একরামুল হক।

ভার্চুয়াল ইন্ডাস্ট্রি: এআই কনটেন্টে দেশের চমক
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
এসেনশিয়াল ড্রাগস কোম্পানিতে ৪ ক্যাটাগরিতে চাকরি, আবেদন ২৪ স…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
২০২৫-তে সময় লেগেছিল সাড়ে ৩ মাস, এবার কতদিন, বেতন কার কত বাড়…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
খসড়া পায়নি আইন মন্ত্রণালয়, ঘোষণার পরও পে স্কেলের প্রজ্ঞাপন…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঝালকাঠিতে কোটি টাকার আমড়া উৎপাদন, ভাসমান হাটে জমজমাট বেচাকে…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
‘৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষাপ্রতিষ্ঠান হ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9