এনএসইউতে জুলাই গণঅভ্যুত্থান ২০২৪ স্মরণে আলোচনা সভা

২৮ নভেম্বর ২০২৪, ০৯:১৬ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:১২ PM
আলোচনা সভায় অতিথিরা

আলোচনা সভায় অতিথিরা © সৌজন্যে প্রাপ্ত

নর্থ সাউথ ইউনিভার্সিটিতে (এনএসইউ) ‘ফিরে দেখা জুলাই গণঅভ্যুত্থান ২০২৪– আন্দোলন ও অনুপ্রেরণা’ শীর্ষক এক আলোচনা সভা, দোয়া ও মোনাজাত এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) জুলাই ২০২৪-এর গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে এই অনুষ্ঠান আয়োজিত হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এনএসইউর কোষাধ্যক্ষ ও উপ-উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক আব্দুর রব খান। এরপর বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কামরুল আহসান। 

সেমিনারে সভাপতিত্ব করেন এনএসইউ উপাচার্য অধ্যাপক আব্দুল হান্নান চৌধুরী। তিনি বলেন, “জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের অবদান আমাদের সবসময় মনে রাখতে হবে। ভবিষ্যত প্রজন্মের জন্য একটি সুন্দর বাংলাদেশ   গড়ে তুলতে সবাইকে যার যার অবস্থান থেকে কাজ করতে হবে।”

আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক মির্জা তাসলিমা সুলতানা; এনএসইউর স্থাপত্য বিভাগের অধ্যাপক সাইফুল ইসলাম; এনএসইউর ইলেকট্রিকাল ও কম্পিউটার প্রকৌশল বিভাগের অধ্যাপক নোভা আহমেদ; এনএসইউর শিক্ষার্থী ও দুর্নীতি দমন সংস্কার কমিশনের সদস্য মুনিম মুবাশ্বার; ইস্টওয়েস্ট বিশ্ববিদ্যালয় ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী কমিটির সদস্য নাইম আবেদীন।

দোয়া মোনাজাত ও সাংস্কৃতিক পর্বের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

ভার্চুয়াল ইন্ডাস্ট্রি: এআই কনটেন্টে দেশের চমক
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
এসেনশিয়াল ড্রাগস কোম্পানিতে ৪ ক্যাটাগরিতে চাকরি, আবেদন ২৪ স…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
২০২৫-তে সময় লেগেছিল সাড়ে ৩ মাস, এবার কতদিন, বেতন কার কত বাড়…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
খসড়া পায়নি আইন মন্ত্রণালয়, ঘোষণার পরও পে স্কেলের প্রজ্ঞাপন…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঝালকাঠিতে কোটি টাকার আমড়া উৎপাদন, ভাসমান হাটে জমজমাট বেচাকে…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
‘৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষাপ্রতিষ্ঠান হ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9