টাইমস হায়ার র‍্যাংকিংয়ে বাংলাদেশে যৌথভাবে শীর্ষ বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবি

২৮ নভেম্বর ২০২৪, ০৫:২২ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:১৪ PM

© লোগো

ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি) টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) ইন্টারডিসিপ্লিনারি সায়েন্স র‍্যাংকিং-২০২৫ এ বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে যৌথভাবে শীর্ষস্থান অর্জন করেছে। আইইউবি বৈশ্বিকভাবে ৪০১-৫০০ ক্যাটাগরিতে স্থান পেয়েছে এবং দেশের সকল পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে পঞ্চম স্থানে রয়েছে।

টিএইচই র‍্যাংকিং ইন্টারডিসিপ্লিনারি বিজ্ঞান গবেষণার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়গুলোর অবদানকে তিনটি প্রধান স্তম্ভে মূল্যায়ন করে: ইনপুট (অর্থায়ন), প্রক্রিয়া (প্রাতিষ্ঠানিক সহায়তা), এবং আউটপুট (গবেষণার গুণগত মান ও পরিচিতি)। এবারের র‍্যাংকিংয়ে বৈশ্বিক তালিকায় শীর্ষ তিন বিশ্ববিদ্যালয় রয়েছে। এগুলো হলো যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি) ও স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি এবং সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুর। 

টিএইচই এর মূল্যায়ন পদ্ধতিতে ১১টি কর্মক্ষমতার সূচক বিবেচনা করা হয়। এজন্য ১৫.৭ কোটি সাইটেশন, ১.৮ কোটি গবেষণা প্রকাশনা এবং বিশ্বব্যাপী ২০০০০ এরও বেশি শিক্ষাবিদের মাঝে চালানো জরিপের তথ্য বিশ্লেষণ করা হয়।

আইইউবির ভারপ্রাপ্ত উপাচার্য খন্দকার মো. ইফতেখার হায়দার বলেন, এই স্বীকৃতি গবেষণা ও অ্যাকাডেমিক উৎকর্ষের প্রতি আইইউবির প্রাতিষ্ঠানিক অঙ্গীকার এবং শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীদের কঠোর পরিশ্রমের প্রতিফলন। এ অর্জন বাস্তব চ্যালেঞ্জ মোকাবিলায় আমাদের সাহস যোগাচ্ছে এবং আমরা বৈশ্বিক পর্যায়ে অবদান রাখার প্রেরণা পাচ্ছি।

ডাকসুর অনার বোর্ড থেকে বাদ গোলাম রাব্বানী, নেই রাশেদও
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে, আবেদ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঢাবিতে ছাত্রদল নেতা শাওনের নেতৃত্বে ডেঙ্গু প্রতিরোধে লিফলেট…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ভার্চুয়াল ইন্ডাস্ট্রি: এআই কনটেন্টে দেশের চমক
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
এসেনশিয়াল ড্রাগস কোম্পানিতে ৪ ক্যাটাগরিতে চাকরি, আবেদন ২৪ স…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
২০২৫-তে সময় লেগেছিল সাড়ে ৩ মাস, এবার কতদিন, বেতন কার কত বাড়…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9