ইস্ট ডেল্টা ইউনিভার্সিটিতে দিনব্যাপী ভর্তি মেলা শুরু

০৮ ডিসেম্বর ২০১৮, ১২:২১ PM

চট্টগ্রামে বেসরকারি ইস্ট ডেল্টা ইউনিভার্সিটিতে (ইডিইউ) দিনব্যাপী ‘অ্যাডমিশন ফেয়ার’  শুরু হয়েছে। আজ শনিবার নগরের প্রর্বতক মোড়ের বর্ধিত অ্যাকাডেমিক ভবনে চলছে এই অ্যাডমিশন ফেয়ার। মেলায় আগত শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের কাছে ইডিইউতে উচ্চশিক্ষা বিষয়ক নানান তথ্য তুলে ধরার জন্য আছে বিভিন্ন স্টল।

অ্যাডমিশন ফেয়ার আয়োজনের বিষয়ে ইডিইউর প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান সাঈদ আল নোমান বলেন, উচ্চ শিক্ষায় মেধাবীদের আরও একধাপ এগিয়ে নিতে এ ধরনের উদ্যোগ নিয়েছি আমরা। এখানে শিক্ষার্থীরা যেমন তাদের পছন্দের বিষয়ে জানার পাশাপাশি ভর্তি হওয়ার সুযোগ পাবেন, তেমনি তাদেরকে ক্যারিয়ার সংক্রান্ত সব ধরনের তথ্য দিয়ে পথ দেখাবে ক্যারিয়ার প্লেসম্যান্ট সেল। আগামিতে হায়ার অ্যাডুকেশন নিয়ে শিক্ষার্থীদের আগ্রহ বাড়াতে আরও বড় পরিসরে এই ধরনের আয়োজন করা হবে বলে জানান তিনি।

মেলায় পাওয়া যাবে ইডিইউ স্কলারশিপ ফ্যাসিলিটিজ, ক্যাম্পাস জব, ক্যারিয়ার প্লেসম্যান্ট সেল, ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়া ও সেন্ট্রাল মিশিগান ইউনিভার্সিটিতে ক্রেডিট ট্রান্সফার, ক্যাম্পাস ট্যুরসহ নানান তথ্য। এছাড়াও স্প্রিং ২০১৯ সেমিস্টারে স্পট অ্যাডমিশন, অ্যাডমিশনে টিউশন ফি'তে ৫০ শতাংশ ছাড়ের সুযোগ থাকছে।

কর্তৃপক্ষ জানান, ইডিইউতে বর্তমানে বিবিএ, এমবিএ, ইংরেজি (বিএ ও এমএ), অর্থনীতি (বিএ), কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং ও ইলেক্ট্রনিক অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে উচ্চ শিক্ষার সুযোগ রয়েছে। যেসব শিক্ষার্থী এসএসসি, এইচএসসি ও সমমানের দুই পরীক্ষায় ভালো ফলাফল করেছে কিংবা যারা ভর্তির পর পরবর্তী সেমিস্টারে ভালো ফলাফল করবে তাদের জন্য চালু রয়েছে একাধিক স্কলারশিপের সুযোগ সুবিধা।

 

 

দুর্গাপূজায় ছুটি বাড়িয়েছে সরকার
  • ০৫ অক্টোবর ২০২৬
শখের বসে ‘পর্যটন ওয়েবসাইট’ বানালেন চবির রবিন, শুরুতেই আলোচন…
  • ০৫ অক্টোবর ২০২৬
১৫ সিনিয়র স্টাফ নার্স নিয়োগে বিজ্ঞপ্তি বাংলাদেশ স্পেশালাইজড…
  • ০৫ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের খাতা পুনঃমূল্যায়নের ফল প্রকাশ
  • ০৫ অক্টোবর ২০২৬
ফিরল নতুন জাতীয় দিবস, ছুটির তালিকায় আরও একদিন
  • ০৫ অক্টোবর ২০২৬
গণিতে সবসময় ১০০-তে ১০০, ক্লাস টেনের প্রশ্ন হুবহু এইটের পরীক…
  • ০৫ অক্টোবর ২০২৬