টাইমস হায়ার এডুকেশন সাউথ-ইস্ট এশিয়া সামিটে অংশ নিয়েছেন এনএসইউ উপাচার্য

২৭ নভেম্বর ২০২৪, ০৭:৪৪ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:১৪ PM
টাইমস হায়ার এডুকেশন সাউথইস্ট এশিয়া সামিট

টাইমস হায়ার এডুকেশন সাউথইস্ট এশিয়া সামিট © টিডিসি ফটো

নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী মালয়েশিয়ার কুয়ালালামপুরে টাইমস হায়ার এডুকেশন সাউথইস্ট এশিয়া সামিট ২০২৪ প্যানেলিস্ট হিসেবে অংশগ্রহণ করেছেন।  

২৬-২৭ নভেম্বর অনুষ্ঠিত এই সম্মেলনে দক্ষিণ-পূর্ব এশিয়ার একাডেমিয়া, শিল্প ও নীতি বিশেষজ্ঞরা উচ্চশিক্ষায় টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে পদক্ষেপসমূহ নিয়ে আলোচনা করেন।

অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী মেধা পাচার রোধে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে স্নাতকদের কর্মসংস্থান তৈরি, গবেষণা সহযোগিতা ও উচ্চশিক্ষায় প্রবেশাধিকার নিশ্চিতের উপর জোর দেন। বাংলাদেশের প্রেক্ষাপটে এ সকল সমস্যা সমাধানে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় নর্থ সাউথ ইউনিভার্সিটি চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে উল্লেখ করেন তিনি। 

এসময় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা বৈশ্বিক পরিমন্ডলে উচ্চশিক্ষায় সহযোগিতামূলক পদক্ষেপের অঙ্গীকার তুলে ধরেন। দক্ষিণ-পূর্ব এশিয়ার ক্রমবর্ধমান তরুণ জনগোষ্ঠীকে চাকরির বাজারে দক্ষ কর্মশক্তিতে পরিণত করতে বিশ্ববিদ্যালয়গুলো অবদান রাখছে বলে উল্লেখ করেন বিশেষজ্ঞরা। 

সামিটে অধ্যাপক আব্দুল হান্নান চৌধুরীর অংশগ্রহণ ভবিষ্যত নেতৃত্ব তৈরিতে নর্থ সাউথ ইউনিভার্সিটির অঙ্গীকার ও দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। 

ডাকসুর অনার বোর্ড থেকে বাদ গোলাম রাব্বানী, নেই রাশেদও
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে, আবেদ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঢাবিতে ছাত্রদল নেতা শাওনের নেতৃত্বে ডেঙ্গু প্রতিরোধে লিফলেট…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ভার্চুয়াল ইন্ডাস্ট্রি: এআই কনটেন্টে দেশের চমক
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
এসেনশিয়াল ড্রাগস কোম্পানিতে ৪ ক্যাটাগরিতে চাকরি, আবেদন ২৪ স…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
২০২৫-তে সময় লেগেছিল সাড়ে ৩ মাস, এবার কতদিন, বেতন কার কত বাড়…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9