বিইউএফটির সাথে শিন শিন গ্রুপ ও ইপিলিয়ন গ্রুপের সমঝোতা স্মারক স্বাক্ষর

২৫ নভেম্বর ২০২৪, ০৭:২৫ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:২২ PM

© সংগৃহীত

বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (বিইউএফটি) সোমবার (২৫ নভেম্বর) ঢাকার নিশাতনগরে অবস্থিত বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে শিন শিন গ্রুপ এবং ইপিলিয়ন গ্রুপের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করে। 

এই সহযোগিতা একাডেমিক শিক্ষার সঙ্গে শিল্পখাতের বাস্তব অভিজ্ঞতার মেলবন্ধন ঘটিয়ে উদ্ভাবন, দক্ষতা উন্নয়ন ও বিইউএফটির শিক্ষার্থীদের পেশাগত অগ্রগতির নতুন সুযোগ সৃষ্টি করবে। অনুষ্ঠানে বিইউএফটি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও বিজিএমইএ’র সাবেক সভাপতি ফারুক হাসান ও বিইউএফটি’র উপ-উপাচার্য অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার আইয়ুব নবী খান উপস্থিত ছিলেন। শিন শিন গ্রুপের পরিচালক মিফরে মোস্তারী, পিপল ও কালচার এডভাইজার টিআইএম জাহিদ হোসাইন  এবং ইপিলিয়ন গ্রুপের জেনারেল ম্যানেজার (এইচআর, অ্যাডমিন ও কমপ্লায়েন্স) মোহাম্মদ শওকত ইকবাল অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে স্ব-স্ব প্রতিষ্ঠানের পক্ষে অংশগ্রহণ করেন। 

বিইউএফটি’র কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেনের ধন্যবাদ জ্ঞাপন এবং একটি যৌথ ছবি তোলার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়। অনুষ্ঠানে ডিনবৃন্দ, রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, সিএফও, একাডেমিক এবং প্রশাসনিক বিভাগের প্রধানগণ, শিক্ষকবৃন্দ, কর্মকর্তা এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপতি পদে দলীয় প্রার্থী চূড়ান্তের দায়িত্ব প্রধানমন্ত্র…
  • ০২ আগস্ট ২০২৬
প্রাইজবন্ডের ১২৪তম ড্র আজ, প্রথম পুরস্কার ৬ লাখ টাকা
  • ০২ আগস্ট ২০২৬
রোনালদোর অর্থের পাহাড়, মেসির স্মার্ট ব্যবসা—আয়ের লড়াইয়ে কে …
  • ০২ আগস্ট ২০২৬
জেলের জালে ২৬ কেজির বিরল ‘গ্রুপার ফিশ’, ৩৫ হাজার টাকায় বিক্…
  • ০২ আগস্ট ২০২৬
দুপুরের মধ্যে দেশের ৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
  • ০২ আগস্ট ২০২৬
আজ সকাল থেকে বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়
  • ০২ আগস্ট ২০২৬