বিইউএফটিতে ফ্যাশনের ভবিষ্যৎ: উদ্ভাবন, গতিধারা এবং নতুন আঙ্গিক শীর্ষক ব্যতিক্রমী আয়োজন

২০ নভেম্বর ২০২৪, ১২:২৮ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM

© সংগৃহীত

বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (বিইউএফটি) ফ্যাশন ক্লাব ১৯ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের মাল্টিপারপাস হলে ফ্যাশনের ভবিষ্যৎ: উদ্ভাবন, গতিধারা এবং নতুন আঙ্গিক শীর্ষক এক ব্যতিক্রমী ইভেন্ট আয়োজন করে। শিক্ষার্থী, শিল্প বিশেষজ্ঞ এবং ফ্যাশনপ্রেমীদের সমন্বয়ে আয়োজনে সৃজনশীলতা, টেকসই এবং উদ্ভাবনের অসাধারণ মেলবন্ধনকে উপস্থিত সকলের সামনে তুলে ধরা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও বিজিএমইএ’র সাবেক সভাপতি জনাব ফারুক হাসান, বিইউএফটি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব মোজাফফর ইউ সিদ্দীক, মিসেস শারমিন হাসান, বিশ্ববিদ্যালয় উপ-উপাচার্য অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার আইয়ুব নাবী খান, এবং আর্কা স্টুডিও’র প্রতিষ্ঠাতা জনাব আসাদ সাত্তারসহ অন্যান্যরা। নবীন ডিজাইনারদের উদ্দেশ্যে তাদের অনুপ্রেরণামূলক বক্তব্য সকলের মনোযোগ আকর্ষণ করে।  

অনুষ্ঠানের মূল থিম ছিল সার্কুলার ফ্যাশন এবং টেকসই পদ্ধতির মাধ্যমে দীর্ঘস্থায়ীতার ধারণা প্রদান। ফ্যাশন শো’তে শিক্ষার্থীরা তিনটি বিভাগে সৃজনশীলতা প্রদর্শন করেন, ১. ঐতিহ্যবাহী পোশাক ২. ফিউশন ড্রেস, এবং ৩. ইভনিং গাউন। প্রতিটি উপস্থাপনাতেই টেকসই পদ্ধতি ও ডিজাইনের প্রতি বিশেষ গুরুত্ব দেয়া হয়। এছাড়া সাংস্কৃতিক পরিবেশনা দিনব্যাপী অনুষ্ঠানের উজ্জ্বলতা বাড়িয়ে তোলে। এই ইভেন্টটিতে শুধু বিইউএফটি শিক্ষার্থীদের সৃজনশীল সম্ভাবনাকে তুলে ধরা হয়নি বরং বৈশ্বিক ফ্যাশন শিল্পের ভবিষ্যৎ নিয়ে গঠনমূলক আলোচনা এবং টেকসই উদ্ভাবনের উপরও গুরুত্বারোপ করা হয়েছে।    

এক রাজ্যে ক্ষমতা কমছে ভারতের, পরিবর্তন আনা হচ্ছে সংবিধানেও
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
তরুণ উদ্যোক্তাদের অর্থায়নে ‘উদ্যোগ’ প্রকল্পের নীতিমালা জারি
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাসের ধাক্কায় আহত সেই স্কুলছাত্রী আইসিইউতে ৪ ঘণ্টার লড়াই শে…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ফরিদপুরে বাসের ধাক্কায় সাংবাদিক নিহত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
মানিট্রাপ: রাজনীতির সর্বনাশা হাতিয়ার!
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাসের ধাক্কায় স্কুলছাত্রী আহত, ২ ঘণ্টা মহাসড়ক অবরোধ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9