ইউরোপিয়ান ইউনিভার্সিটি ট্রাস্টি চেয়ারম্যানের পদত্যাগের চেয়ে ফের আন্দোলন

২৫ অক্টোবর ২০২৪, ১১:১১ AM , আপডেট: ২১ জুলাই ২০২৫, ০৫:৪১ PM
ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানের পদত্যাগ দাবিতে আন্দোলন

ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানের পদত্যাগ দাবিতে আন্দোলন © টিডিসি ফটো

ইউরোপিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ (ইইউবি) ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মকবুল আহম্মেদ খানের পদত্যাগ দাবিতে ২য় দিনের মতো আন্দোলন করছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা। শুক্রবার (২৫ অক্টোবর) সকালে ইউনিভার্সিটির ক্যাম্পাসে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তারা বলেন, ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মকবুল আহম্মেদ খান ছাত্র জনতার অর্জিত ২য় স্বাধীনতার পরও পলাতক আওয়ামী দোসরদের সহযোগিতা নিয়ে প্রশাসন পরিচালনা করছেন। দ্বিতীয় স্বাধীনতার সুফল ধরে রাখতে তার পদত্যাগ জরুরি।

বক্তারা আরও বলেন, আগামী শনিবারের (২৬ অক্টোবর) মধ্যে তাকে পদত্যাগ করতে হবে অন্যথায় আমরা কঠোর আন্দোলনে যাবো বলে দাবি করেন শিক্ষার্থীরা। এ বিষয়ে একটি স্মারকলিপি ইউজিসি চেয়ারম্যান বরাবর প্রেরণ করার ঘোষণাও দেন তারা।

এদিকে, বৃহস্পতিবার ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মকবুল আহম্মেদ খান শিক্ষার্থীদের তার অফিস রুমে ডেকে নিয়ে বিভিন্নভাবে ভয়-ভীতি দেখিয়েছেন বলে অভিযোগ করছেন শিক্ষার্থীরা। এ বিষয়ে একটি অডিও রেকর্ড এসেছে দ্যা ডেইলি ক্যাম্পাসের কাছে।

আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলা: আপিল বিভাগে শুনানি শুরু
  • ০২ আগস্ট ২০২৬
অভিজিৎ দিপকের যুক্তরাষ্ট্রে পড়াশোনার খরচের উৎস খতিয়ে দেখতে …
  • ০২ আগস্ট ২০২৬
ক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে প্রাণ গেল কৃষকের
  • ০২ আগস্ট ২০২৬
বিবাহবার্ষিকীর অনুষ্ঠানে না যাওয়ায় নিমন্ত্রিতদের কাছে জরিমা…
  • ০২ আগস্ট ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ক্লাস-অফিস বন্ধ থাকবে ৫ আগস্ট 
  • ০২ আগস্ট ২০২৬
নওগাঁয় নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার
  • ০২ আগস্ট ২০২৬