কাভার্ডভ্যান চাপায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত

২৭ নভেম্বর ২০১৮, ১১:০৫ AM
নিহত নাঈমের আইডি কার্ড

নিহত নাঈমের আইডি কার্ড

গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে কাভার্ডভ্যানচাপায় বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে সিটি করপোরেশনের টঙ্গী কলেজগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নাইম হাসান উত্তরার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজীর (আইইউবিটি) অনার্স চতুর্থ বর্ষের ছাত্র। তিনি পাবনার আতাইকুলা গ্রামের আবুল হাসেমের ছেলে  আইইউবিটির অনার্স চতুর্থ বর্ষের ছাত্র ছিলেন।

পুলিশ জানায়, টঙ্গী কলেজগেট এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় কভার্ডভ্যানের নিচে চাপা পড়ে নাইম হাসান। এ সময় ঘটনাস্থলেই তিনি মারা যায়। পরে খবর পেয়ে লাশ উদ্ধার করে থানায় নেয়া হয়।

ঘটনার পর এলাকাবাসী মহাসড়ক অবরোধ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করলে দুপুর সাড়ে ১২টার দিকে গাড়ি চলাচল শুরু হয়।

দুর্গাপূজায় ছুটি বাড়িয়েছে সরকার
  • ০৫ অক্টোবর ২০২৬
শখের বসে ‘পর্যটন ওয়েবসাইট’ বানালেন চবির রবিন, শুরুতেই আলোচন…
  • ০৫ অক্টোবর ২০২৬
১৫ সিনিয়র স্টাফ নার্স নিয়োগে বিজ্ঞপ্তি বাংলাদেশ স্পেশালাইজড…
  • ০৫ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের খাতা পুনঃমূল্যায়নের ফল প্রকাশ
  • ০৫ অক্টোবর ২০২৬
ফিরল নতুন জাতীয় দিবস, ছুটির তালিকায় আরও একদিন
  • ০৫ অক্টোবর ২০২৬
গণিতে সবসময় ১০০-তে ১০০, ক্লাস টেনের প্রশ্ন হুবহু এইটের পরীক…
  • ০৫ অক্টোবর ২০২৬