নেত্রকোনায় বন্যার্তদের পাশে স্টামফোর্ড ইউনিভার্সিটি

১৫ অক্টোবর ২০২৪, ০৪:৪৫ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
বন্যার্তদের মধ্যে স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের  ত্রাণ বিতরণ

বন্যার্তদের মধ্যে স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের ত্রাণ বিতরণ © টিডিসি

নেত্রকোনায় বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ করেছে স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ। সোমবার (১৪ অক্টোবর) দুপুরে নেত্রকোনা জেলার বড় কাটুরিয়া ,নাড়িয়া পাড়াসহ আশপাশের বন্যাকবলিত এলাকার প্রায় ৫০০ পরিবারের মধ্যে চাল, ডাল, আলু, পেয়াজ,  তেল, শুকনা খাবার, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, শিশুখাদ্য, স্যানেটারি ন্যাপকিন, স্যালাইন, দেশলাই, মোমবাতি বিতরণ করা হয়।

ত্রাণ বিতরণকালে সাধারণ শিক্ষার্থীদের একটি দল অংশগ্রহণ করে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাকিবুল ইসলাম শান্ত বলেন, ‘মানুষ মানুষের জন্য। দেশের বৃহৎ একটা অংশের মানুষ বন্যাবলিত হয়ে বিপর্যস্ত জীবনযাপন করছে। পানি বন্দি মানুষের পাশে দাঁড়ানোর উদ্দেশ্যেই স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ এর একটা টিম নেত্রকোনায় ত্রাণ কার্যক্রম পরিচালনা করে। ৫০০ পরিবারের হাতে আমরা ত্রাণ পৌঁছে দিতে সক্ষম হই। তবে জনজীবন খুব বিপর্যস্ত আরো সহায়তা তাদের দরকার। সবার প্রতি অনুরোধ যে যার সামর্থ অনুযায়ী আমাদের বানভাসি বাবা, মা, ভাই বোনদের পাশে দাঁড়ান।’

গবেষণা প্রবন্ধ প্রত্যাহারে শীর্ষে চীন, দ্বিতীয় যুক্তরাষ্ট্…
  • ০২ আগস্ট ২০২৬
জুলাইযোদ্ধা তন্বীকে নিয়ে ‘অশোভন মন্তব্য’, অধ্যাপক কাবেরি গ…
  • ০২ আগস্ট ২০২৬
রাজধানীতে ভাড়া বাসায় স্ত্রী-শ্বাশুড়িকে কুপিয়ে হত্যা, পুলিশে…
  • ০২ আগস্ট ২০২৬
বৃষ্টি হলেই পানিতে থই থই বিদ্যালয়ের মাঠ, শ্রেণিকক্ষ-অফিস রু…
  • ০২ আগস্ট ২০২৬
৬ মাস ধরে বেতন পাচ্ছেন না জুলাই ফাউন্ডেশনের কর্মীরা, অফিস ভ…
  • ০২ আগস্ট ২০২৬
ঈশ্বরদীতে শিশু ধর্ষণের অভিযোগে অটোভ্যান চালক গ্রেপ্তার
  • ০২ আগস্ট ২০২৬