বৈষম্যবিরোধী আন্দোলন

মৃত্যুর মিছিলে এবার যোগ হলেন বিশ্ববিদ্যালয় পড়ুয়া কাউসার

১৪ অক্টোবর ২০২৪, ১২:৪২ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
ট্টগ্রাম বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির কাউসার মাহমুদ

ট্টগ্রাম বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির কাউসার মাহমুদ © সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মৃত্যু মিছিল যেন থামছেই না। দুমাসের অধিক সময় চিকিৎসাধীন থেকে অবশেষে শহীদের তালিকায় যুক্ত হয়েছেন চট্টগ্রাম বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির কাউসার মাহমুদ নামে আরেক শিক্ষার্থীর নাম। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

রবিবার (১৩ অক্টোবর) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্বাস্থ্য বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেন চট্টগ্রাম বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির চতুর্থ বর্ষের শিক্ষার্থী কাউসার মাহমুদ। উত্তাল সেই আন্দোলন চলাকালীন আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে গুলিবিদ্ধ হন তিনি। দীর্ঘদিন লড়াই করে রাজধানীর সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কাউসার মাহমুদ শাহাদাত বরণ করেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, চট্টগ্রামের চিকিৎসাধীন থাকার পর সেখানেই শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্বাস্থ্য বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটি চট্টগ্রাম থেকে তাকে এয়ার-অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নিয়ে আসে। দুর্ভাগ্যজনকভাবে কাউসার মাহমুদকে হারাতে হয়েছে। 

গবেষণা প্রবন্ধ প্রত্যাহারে শীর্ষে চীন, দ্বিতীয় যুক্তরাষ্ট্…
  • ০২ আগস্ট ২০২৬
জুলাইযোদ্ধা তন্বীকে নিয়ে ‘অশোভন মন্তব্য’, অধ্যাপক কাবেরি গ…
  • ০২ আগস্ট ২০২৬
রাজধানীতে ভাড়া বাসায় স্ত্রী-শ্বাশুড়িকে কুপিয়ে হত্যা, পুলিশে…
  • ০২ আগস্ট ২০২৬
বৃষ্টি হলেই পানিতে থই থই বিদ্যালয়ের মাঠ, শ্রেণিকক্ষ-অফিস রু…
  • ০২ আগস্ট ২০২৬
৬ মাস ধরে বেতন পাচ্ছেন না জুলাই ফাউন্ডেশনের কর্মীরা, অফিস ভ…
  • ০২ আগস্ট ২০২৬
ঈশ্বরদীতে শিশু ধর্ষণের অভিযোগে অটোভ্যান চালক গ্রেপ্তার
  • ০২ আগস্ট ২০২৬