আহ্ছানউল্লার ইউনিভার্সিটির নতুন ভিসি অধ্যাপক আশরাফুল হকের যোগদান

০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৩:২০ PM , আপডেট: ২৬ জুলাই ২০২৫, ১০:২৯ AM
প্রফেসর ড. মো. আশরাফুল হক ও বিশ্ববিদ্যালয়ের লোগো

প্রফেসর ড. মো. আশরাফুল হক ও বিশ্ববিদ্যালয়ের লোগো © টিডিসি ফটো

আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি নিযুক্ত হয়েছেন প্রফেসর ড. মো. আশরাফুল হক। বিশ্ববিদ্যালয়সমূহের আচার্য রাষ্ট্রপতির অনুমোদনে ও বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও ঢাকা আহ্ছানিয়া মিশনের ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের পত্রের আলোকে প্রফেসর ড. মো. আশরাফুল হক আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে যোগদান করেছেন।

এ বিষয়ে রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনে মঙ্গলবার (২৭ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রফেসর ড. মো. আশরাফুল হক ওআইসির অঙ্গ প্রতিষ্ঠান ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) প্রো ভাইস চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি কানাডার মেমোরিয়াল ইউনিভার্সিটি অব নিউফান্ডল্যান্ড থেকে এমএসসি ও পিএইচডি ডিগ্রি অর্জন করেন এবং বুয়েট থেকে ইলেকট্রনিকস অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে বিএসসি (সম্মান) ডিগ্রি অর্জন করেন। তিনি শিক্ষা জীবনে সব বিষয়ে প্রথম বিভাগে পাস করেন। এছাড়াও তিনি এসএসসিতে মেধায় ৫ম এবং এইচএসসিতে ১ম স্থান অধিকার করেন।

অধ্যাপক ড. আশরাফুল হক চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষক নিয়োগের জন্য বিভিন্ন সিলেকশন বোর্ডে বিশেষজ্ঞ সদস্য হিসেবে কাজ করেছেন। বর্তমানে তিনি পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরের বিশেষজ্ঞ সদস্য হিসেবে কর্মরত আছেন। এছাড়াও তিনি বাংলাদেশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কমিটিতে বিশেষজ্ঞ কারিগরি সদস্য হিসেবে কাজ করছেন।

শিক্ষকদের বদলি আবেদনের ফলাফল কবে, যা বলছেন কর্মকর্তারা
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
অনুমোদনের দুই সপ্তাহ পরও হয়নি পে-স্কেলের গেজেট, যা বলছেন কর…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
বরিস জনসন ও ইউরোপের শীর্ষ কর্মকর্তারা স্টেশন ছাড়ার পর ইউক্…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
শেষ হলো শিক্ষকদের বদলি আবেদন, জানা গেল সংখ্যা
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
আ’লীগ এমপি আনারকে তার আশপাশের বন্ধুরাই হত্যা করেছে: রাশেদ খ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
শাবিপ্রবিতে নারী শিক্ষার্থীকে উত্ত্যক্ত, বহিরাগতকে আটক করে …
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9