বন্যার্তদের জন্য একদিনের বেতন দিল আইইউবিএটির শিক্ষক-কর্মকর্তারা

২৫ আগস্ট ২০২৪, ০৪:২৩ PM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১১:২৪ AM
আইইউবিএটি ক্যাম্পাস

আইইউবিএটি ক্যাম্পাস © জনসংযোগ

বন্যাকবলিত মানুষের সহযোগিতায় একদিনের বেতন প্রদান করার সিদ্ধান্ত নিয়েছে দেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার এন্ড টেকনোলজির (আইইউবিএটি) শিক্ষক এবং কর্মকর্তাগণ ।

গতকাল শনিবার আইইউবিএটির উপাচার্য অধ্যাপক আবদুর রবের সভাপতিত্বে অনুষ্ঠিত এক জরুরি সাধারণ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। 

আজ রবিবার আইইউবিএটির জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। এতে বলা হয়, আইইউবিএটির শিক্ষক এবং কর্মকর্তাগণ বন্যার্ত ব্যক্তিদের সহায়তায় তাদের একদিনের বেতনের  সমপরিমাণের অর্থ দিবেন।   

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মানবতার কাজে সর্বদাই নিবেদিত আইইউবিএটি পরিবার। এই সংকটকালে দেশের জন্য কিছু করতে পারায় শিক্ষক এবং কর্মকর্তাগণ গর্বিত।

উল্লেখ্য, শিক্ষাবিদ অধ্যাপক ড. এম আলিমউল্যা মিয়ান ১৯৯১ সালে দেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে আইইউবিএটি প্রতিষ্ঠা করে, যা উচ্চ শিক্ষার মাধ্যমে মানবসম্পদ উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। ঢাকার উত্তরায় ১০ নম্বর সেক্টরে মনোরম পরিবেশে নিজস্ব স্থায়ী ও সবুজ ক্যাম্পাসে এ বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম পরিচালিত হচ্ছে।

জুলাই আন্দোলনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ছাত্রদল: ছাত্রদল সেক…
  • ০২ আগস্ট ২০২৬
বদলি প্রত্যাশী শিক্ষকদের পক্ষ থেকে টেলিটকের প্রতি খোলা চিঠি
  • ০২ আগস্ট ২০২৬
আবাসিক হলে গণরুম-গেস্টরুম সংস্কৃতি বন্ধ চায় ছাত্রশিবির, উপা…
  • ০২ আগস্ট ২০২৬
পেছাল প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবলের উদ্বোধন
  • ০২ আগস্ট ২০২৬
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিয়োগ দেবে মিনিস্টার হাই-টেক পার্…
  • ০২ আগস্ট ২০২৬
নারী শিক্ষার্থীদের জন্য মাতৃত্বকালীন ছুটি ও উপস্থিতিতে ছাড়ে…
  • ০২ আগস্ট ২০২৬