বানভাসিদের পাশে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি

২৫ আগস্ট ২০২৪, ১২:৪৭ PM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১১:২৪ AM
বানভাসিদের পাশে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি

বানভাসিদের পাশে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি © সৌজন্যে প্রাপ্ত

বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি (আইএসইউ)। শনিবার (২৪ আগস্ট) দিনব্যাপী ফেনীর মহিপাল ও আশেপাশের বন্যাদুর্গত এলাকার মানুষের কাছে খাদ্যসামগ্রী ও প্রয়োজনীয় জিনিসপত্র পৌঁছে দেন আইএসইউ শিক্ষার্থীরা।

আইএসইউ এর শিক্ষক-কর্মকর্তাদের একদিনের বেতন, আইএসইউ বোর্ড অব ট্রাস্টিজের সম্মানিত সদস্য এবং শিক্ষার্থীদের থেকে সংগৃহীত অর্থ দিয়ে এ খাদ্যসামগ্রী ও প্রয়োজনীয় জিনিসপত্র প্রদান করা হয় । 

বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. আব্দুল আউয়াল খানের নির্দেশে ও ট্রেজারার (ভারপ্রাপ্ত) এইচ. টি. এম. কাদের নেওয়াজের সহযোগিতায় ফেনীর বন্যায় অসহায় ও ক্ষতিগ্রস্তদের পাশে দ্রুততার সাথে দাঁড়ানোর জন্য দুর্গত এলাকার ৫০০ পরিবারের জন্য এই খাদ্যসামগ্রী পৌছে দেন ব্যবসায় প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মনিরুল হাসান মাসুম, ডেপুটি লাইব্রেরিয়ান আবু জাফর মো. সাইফুল্লাহ , জনসংযোগ বিভাগের প্রধান রাইসুল হক চৌধুরীসহ শিক্ষার্থীরা। দ্রুতসময়ের মধ্যে ত্রাণ সামগ্রী পৌছে দিতে পারায় উপাচার্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন।

এসময় সার্বিক সহযোগিতার জন্য স্থানীয় স্বেছাসেবকদের ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়।

প্রশাসনিক ব্যয় কমিয়ে শিক্ষার্থীদের কল্যাণে ব্যয় বাড়ানো …
  • ০২ আগস্ট ২০২৬
জুলাই বিপ্লব ফরাসি বিপ্লবের চেয়েও কোনো অংশে কম নয়: রিজভী
  • ০২ আগস্ট ২০২৬
দেশের সব বেসরকারি দাখিল ও আলিম মাদ্রাসার জন্য জরুরি নির্দেশ…
  • ০২ আগস্ট ২০২৬
লিখিত-ভাইভায় এগিয়েও ‘আউট’, পছন্দের প্রার্থীকে নিয়োগে নম্বর …
  • ০২ আগস্ট ২০২৬
এনআইডি তৈরির কথা বলে শহরে নিয়ে তরুণীকে ধর্ষণ, গ্রেপ্তারের প…
  • ০২ আগস্ট ২০২৬
দেশে ১০ হাজারের বেশি ডায়াগনস্টিক ল্যাব, আন্তর্জাতিক স্বীকৃত…
  • ০২ আগস্ট ২০২৬