অনির্দিষ্টকালের জন্য বন্ধ স্টামফোর্ড ইউনিভার্সিটি

২৪ আগস্ট ২০২৪, ০৮:০৬ AM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১১:২৯ AM
বেসরকারি স্টামফোর্ড ইউনিভার্সিটি

বেসরকারি স্টামফোর্ড ইউনিভার্সিটি © টিডিসি ফটো

বেসরকারি স্টামফোর্ড ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্ট্রিজের (বিওটি) চেয়ারম্যান ফাতিনাজ ফিরোজ পদত্যাগ করেছেন। ট্রাস্ট্রি পূর্ণগঠন হওয়া পর্যন্ত  অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে বিশ্ববিদ্যালয়টি। শুক্রবার (২৩ আগস্ট) রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আব্দুল মতিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংশ্লিষ্টদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, স্টামফোর্ড ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ফাতিনাজ ফিরোজ পদত্যাগ করেছেন। এ পরিস্থিতিতে ২৪ আগস্ট (শনিবার) থেকে বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হলো। ট্রাস্টি বোর্ড পুনরায় গঠন হলে ক্যাম্পাস পুনরায় খুলে দেওয়া হবে।

বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক জানান, ট্রাস্টিদের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি ও বিভিন্ন অজুহাতে শিক্ষক-কর্মচারীদের চাকরিচ্যুত করার অভিযোগ থাকায় গত ২২ আগস্ট ভিসির সঙ্গে শিক্ষকরা বৈঠক করেন। তারা ট্রাস্টিদের বিরুদ্ধে কথা বলতে বলেন। এছাড়া শনিবার বেলা ১২টায় ট্রাস্টিবোর্ডের চেয়ারম্যানসহ বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু বৈঠকের আগেই চেয়ারম্যান পদত্যাগ করে ইউনিভার্সিটি বন্ধ করে দেন।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) কর্মকর্তারা বলছেন, স্টামফোর্ড ইউনিভার্সিটি থেকে তাদেরকে বিষয়টি জানানো হলে তারা শিক্ষা মন্ত্রণালয়কে তা অবহিত করবেন। এরপর সরকার নতুন একটি বোর্ড গঠন করে দেবে। সেক্ষেত্রে বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের কোনো সমস্যা হবে না।

আরো পড়ুন: বন্যার্তদের সহায়তায় একদিনের বেতনের টাকা দেবে গ্রিন ইউনিভার্সিটি

ইউনিভার্সিটির ভিসি অধ্যাপক মনিরুজ্জামান বলেন, তিনি এখনো পদত্যাগ করেননি। তিনি এখনো আছেন এবং সব সংকট মোকাবেলার জন্য তিনি প্রস্তুত। শিক্ষার্থীদের ধৈর্য্য ধরতে বলেছেন তিনি। খুব দ্রুত সব ঠিক হয়ে যাওয়ায় আশ্বাস দেন উপাচার্য।

এ বিষয়ে ইউনিভার্সিটির প্রক্টর মৃত্যুঞ্জয় আচার্য্য বলেন, বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম বন্ধ রয়েছে। শিক্ষার্থীদের ধৈর্য্য ধরতে বলেছেন তিনি। এ সময় খুব দ্রুত সব ঠিক হয়ে যাওয়ায় আশ্বাস দেন প্রক্টর।

দেশের সর্বোচ্চ ৩৭ ডিগ্রি তাপমাত্রা ফেনীতে, জনজীবনে অস্বস্তি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
দীর্ঘ ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর এমপির হস্তক্ষেপে মুক্ত গোবিপ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
শীঘ্রই সমাবর্তন আয়োজনের আগ্রহ নেই কুবি প্রশাসনের
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
একাদশে ভর্তিতে আবেদন প্রায় ১০ লাখ, ফল ১৬ সেপ্টেম্বর
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বরিশালে এক মাস ধরে নিখোঁজ ১৪ বছরের কিশোর, সন্ধান চায় পরিবার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9