বন্যার্তদের সহায়তায় একদিনের বেতনের টাকা দেবে গ্রিন ইউনিভার্সিটি

২৩ আগস্ট ২০২৪, ০৪:৪৭ PM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১১:৩০ AM
বন্যার্তদের সহায়তায় একদিনের বেতনের টাকা দেবে গ্রিন ইউনিভার্সিটি

বন্যার্তদের সহায়তায় একদিনের বেতনের টাকা দেবে গ্রিন ইউনিভার্সিটি © ফাইল ছবি

দেশে চলমান বন্যায় আক্রান্ত মানুষদের সহায়তায় একদিনের বেতন প্রদানের সিদ্ধান্ত নিয়েছে বেসরকারি গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের (জিইউবি) শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীরা। শুক্রবার (২৩ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ শরীফ উদ্দিন বলেন, বাংলাদেশ সব সময়ই মানবিক রাষ্ট্র। চলমান বন্যা দুর্গত এলাকায় ছাত্র-জনতার ত্রাণ বিতরণ ও উদ্ধার অভিযান ইতোমধ্যেই সেটি প্রমাণ করেছে। উপাচার্য বলেন, উদ্ভূত পরিস্থিতিতে বসে থাকার সময় নেই। দল-মত-নির্বিশেষে সবাইকে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকা মানুষদের পাশে দাঁড়াতে এগিয়ে আসতে হবে। কারণ, কারো একার পক্ষে এই দুর্যোগ মোকাবিলা করা সম্ভব নয়।

এসময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. খাজা ইফতেখার উদ্দিন আহমেদ বলেন, সভায় সম্মিলিতভাবে একদিনের মূল বেতনের অর্থ প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে; যা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা বন্যা দুর্গত এলাকায় গিয়ে বিতরণ করবে। 

 আরও পড়ুন: বন্যায় এখন পর্যন্ত ১৩ জনের মৃত্যু, ৯ লাখ পরিবার পানিবন্দি

কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ফায়জুর রহমান বলেন, মানুষ মানুষের পাশে দাঁড়াবে— যেকোনো ধর্মেই এটি উত্তম কাজগুলোর একটি। তাই প্রক্যেকের উচিত, নিজ নিজ জায়গা থেকে পরিস্থিতির শিকার হাজার হাজার মানুষের মানুষে দাঁড়ানো।

সভায় অন্যান্য বক্তারা বলেন—শুধু গ্রিন ইউনিভার্সিটি নয়, সকল সচেতন নাগরিকের উচিত- বন্যার্তদের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া। সভায় বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি গোটা জাতিকে বন্যার্তদের সাহায্যে কার্যকরভাবে এগিয়ে আসার অনুরোধ জানান সভা সংশ্লিষ্ট সবাই ।

আরও পড়ুন: কুমিল্লা-চট্টগ্রাম অঞ্চলে ঝড়ো বৃষ্টির আভাস

এর আগেও বিভিন্ন সময়ে সংগঠিত বন্যাকালীন সময়, রোহিঙ্গা ইস্যু ও পাহাড় ধ্বংসসহ নানা ক্রান্তিকালীন সময়ে দুর্গত এলাকার পাশে দাঁড়িয়েছে গ্রিন ইউনিভার্সিটি পরিবার।

প্রসঙ্গত, টানা ভারী বৃষ্টি ও ভারত থেকে নেমে আসা ঢলে ফেনী, নোয়াখালী, কুমিল্লা, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া, কক্সবাজার, খাগড়াছড়ি, চট্টগ্রাম, হবিগঞ্জ, মৌলভীবাজারে দেখা দিয়েছে ভয়াবহ বন্যা। বন্যার পানিতে লাখ লাখ মানুষের বাড়িঘর-ফসলি জমি তলিয়ে গেছে। সেসব এলাকায় তৈরি হয়েছে মানবিক বিপর্যয়।

শ্রম অধিকার, শ্রমিক সুরক্ষা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা…
  • ৩১ মার্চ ২০২৬
খুব কঠিন পথে আছি, আপনারা আমাকে হেল্প করুন: চিকিৎসকদের সহযোগ…
  • ৩১ মার্চ ২০২৬
সাতক্ষীরায় তেল সংকটে মোটরসাইকেল বাজারে ধস, বাড়ছে ব্যাটারিচা…
  • ৩১ মার্চ ২০২৬
গাইড বই বাণিজ্যের অভিযোগ শিক্ষক সমিতির বিরুদ্ধে, তদন্তে ‘ধী…
  • ৩১ মার্চ ২০২৬
মিরসরাই বসতঘর থেকে অজগর উদ্ধার
  • ৩১ মার্চ ২০২৬
৯ মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence