বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির নেতৃত্বে সবুর খান ও ইশতিয়াক আবেদীন

১৭ আগস্ট ২০২৪, ০২:৩৭ PM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১১:৩৭ AM
ড. মো. সবুর খান ও ইশতিয়াক আবেদিন

ড. মো. সবুর খান ও ইশতিয়াক আবেদিন © টিডিসি ফটো

বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি (এপিইউবি) এর কার্যনিবাহী পরিষদের জরুরি সভায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ট্রাষ্টি বোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খানকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ ট্রাষ্টি বোর্ডের চেয়ারম্যান ইশতিয়াক আবেদিনকে ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

শনিবার (১৭ আগস্ট) বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি থেকে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। শুক্রবার বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি কার্যনিবাহী পরিষদের সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়। চেয়ারম্যান শেখ কবির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিষয় সংক্ষেপ উপস্থাপন করেন সেক্রেটারি জেনারেল ড. কাজী আনিস আহমেদ।    

ড. মো. সবুর খান অ্যাসোসিয়েশন অফ ইউনিভার্সিটিজ অফ এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক (AUAP) এর প্রেসিডেন্ট এবং গ্লোবাল এন্টারপ্রেনারশিপ নেটওয়ার্ক (GEN) বাংলাদেশ চ্যাপ্টারের চেয়ারম্যান। তিনি বাংলাদেশে ওয়ার্ল্ড ইউনিয়ন অব স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ (WUSSE) এর রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন। 

এশিয়ান ইউনিভার্সিটি প্রেসিডেন্ট ফোরাম (AUPF) এর স্থায়ী কমিটির সদস্য তিনি। খান ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) এবং বাংলাদেশ কম্পিউটার সমিতির সাবেক সভাপতি। 

অ্যাসোসিয়েশন অব প্রাইভেট ইউনিভার্সিটিজ অব বাংলাদেশ (APUB) এর জয়েন্ট সেক্রেটারি জেনারেল এবং অ্যাসোসিয়েশন অফ ইউনিভার্সিটিজ অফ এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক (AUAP) সদস্য ইশতিয়াক আবেদিন ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) এবং ভারত-বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (আইবিসিসিআই) এর সদস্য।

দেশের সব বেসরকারি দাখিল ও আলিম মাদ্রাসার জন্য জরুরি নির্দেশ…
  • ০২ আগস্ট ২০২৬
লিখিত-ভাইভায় এগিয়েও ‘আউট’, পছন্দের প্রার্থীকে নিয়োগে নম্বর …
  • ০২ আগস্ট ২০২৬
এনআইডি তৈরির কথা বলে শহরে নিয়ে তরুণীকে ধর্ষণ, গ্রেপ্তারের প…
  • ০২ আগস্ট ২০২৬
দেশে ১০ হাজারের বেশি ডায়াগনস্টিক ল্যাব, আন্তর্জাতিক স্বীকৃত…
  • ০২ আগস্ট ২০২৬
আগামী বছর থেকেই ঠাকুরগাঁও মেডিকেল কলেজে ভর্তি শুরু: মির্জা …
  • ০২ আগস্ট ২০২৬
জুলাই আন্দোলনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ছাত্রদল: ছাত্রদল সেক…
  • ০২ আগস্ট ২০২৬