লাইফ সাপোর্টে থাকা খায়রুলের পাশে নর্থ সাউথ ইউনিভার্সিটি

১২ আগস্ট ২০২৪, ১০:০৫ PM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১১:৪২ AM
খায়রুল আলম

খায়রুল আলম © জনসংযোগ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগ আন্দোলনে অংশ নিয়ে ৫ আগস্ট আহত হন নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) সাবেক শিক্ষার্থী ও এনএসইউ ক্যারিয়ার অ্যান্ড প্লেসমেন্ট সেন্টারে (সিপিসি) কর্মরত খায়রুল আলম। এতে তার মস্তিষ্কে রক্তক্ষরণের পাশাপাশি ফুসফুস বিকল হয়ে পড়ায় লাইফ সাপোর্টে আছেন তিনি। রাজধানীর একটি বেসরকারী হাসপাতালে গত ৭ দিন ধরে মৃত্যুর সাথে লড়ছেন খায়রুল। উৎকণ্ঠায় দিন কাটছে তার পরিবারের। 

আহত খায়রুলের চিকিত্সার ব্যাপারে সার্বক্ষণিক খবরাখবর রাখছে এনএসইউ। এ প্রসঙ্গে উপাচার্য আতিকুল ইসলাম বলেন, এই ঘটনায় আমরা মর্মাহত ও উদ্বিগ্ন। তাকে ইতিমধ্যে আর্থিক সহযোগিতা করা হয়েছে। পরবর্তীতেও চিকিত্সা সংক্রান্ত সব দায়দায়িত্ব বহন করবে বিশ্ববিদ্যালয়। খায়রুল যেন দ্রুত স্বাভাবিক কর্মজীবনে ফিরে আসতে পারে সেজন্য সবার কাছে দোয়া চাই।

বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তাকে দেখতে গতকাল রবিবার হাসপাতালে যান সিপিসির পরিচালক ড. খসরু মিয়া। এ সময় তিনি খায়রুলের পরিবারের সাথে কথা বলেন। 

কোটা সংস্কারের দাবিতে অংশ নেয়া শিক্ষার্থীদের মধ্যে আহত অন্তত ২০ জন শিক্ষার্থীর চিকিত্সায় আর্থিক সহায়তা প্রদান করেছে এনএসইউ। এদিকে, আন্দোলন পরবর্তী সংকটময় পরিস্থিতি মোকাবেলায় পরামর্শ প্রদানের পাশাপাশি সবধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সিলভিয়া আহমেদ।

খায়রুলের চিকিত্সার সমস্ত ব্যয়ভার বহন করছে এনএসইউ কর্তৃপক্ষ। সব ধরনের জরুরি পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সুরক্ষা নিশ্চিত করতে বদ্ধ পরিকর এনএসইউ। এনএসইউ ইমার্জেন্সি রেসপন্স টিমের অধীনে মেডিকেল, পুলিশ বিষয়ক, আইন এবং কাউন্সেলিং টিমগুলো শিক্ষার্থীদের জন্য কাজ করছে। 

প্রধান শিক্ষক ছাড়াই চলছে ফেনীর ৬২ প্রাথমিক বিদ্যালয়, দায়িত্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, এসআইসহ আহত ৪
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যালয়ে আনা শিক্ষার্থীর আইফোন ভাঙলেন শিক্ষক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নারী খেলোয়াড়দের উত্ত্যক্ত, প্রতিবাদ করার হামলা— যুবক আটক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই ফ্যাসিস্ট, ১৩ লক্ষ টাকা চাঁদা দে, না হয় এলাকা ছাড়’
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টঙ্গীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুলছাত্র নিহত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9