জাতির ক্রান্তিলগ্নে শিক্ষার্থীদের দায়িত্ববোধ অনুপ্রাণিত করছে: ব্র্যাক উপাচার্য 

০৭ আগস্ট ২০২৪, ১০:৪৪ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১০:৩২ AM
অধ্যাপক ড. সৈয়দ মাহফুজুল আজিজ

অধ্যাপক ড. সৈয়দ মাহফুজুল আজিজ © টিডিসি ফটো

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যুক্ত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন ব্র্যাক ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ মাহফুজুল আজিজ। সুন্দর দেশ গড়তে শিক্ষার্থীদের পাশে থাকার কথা জানিয়েছেন তিনি।

আজ বুধবার এক বিবৃতিতে ড. সৈয়দ মাহফুজুল আজিজ বলেছেন, আমি দেখেছি তোমরা দল বেঁধে ক্যাম্পাসের সামনে রাস্তা পরিষ্কার করছ। আমি দেখেছি তোমরা ট্রাফিক নিয়ন্ত্রণের মাধ্যমে যানবাহন এবং মানুষের চলাচলে সাহায্য করছ। জাতির এই ক্রান্তিলগ্নে তোমাদের দায়িত্ববোধ আমাদের অভিভূত এবং অনুপ্রাণিত করছে। একটি শান্তিপূর্ণ এবং বৈষম্যহীন সমাজ গঠনে নেতৃত্ব দিতে পারবে তোমরা, সে বিশ্বাস আমাদের আছে।

বিবৃতিতে আরও বলা হয়, আমরা তোমাদের পাশে আছি। এসো আমরা সবাই মিলে সংখ্যালঘু সম্প্রদায়সহ সবার নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের যার যার করণীয় তা করতে সচেষ্ট হই। আশা করি, তোমরা সবাই ভালো এবং নিরাপদে থাকবে।

অফিসার নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন, আবেদন ৮ আগস্ট পর্যন্ত
  • ০২ আগস্ট ২০২৬
পবিপ্রবির উপ-রেজিস্ট্রার বরখাস্ত, ফেসবুকে অপপ্রচার, ঘুষ গ্র…
  • ০২ আগস্ট ২০২৬
ছাত্রশিবিরের ৩৬ জুলাই জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন…
  • ০২ আগস্ট ২০২৬
প্রশাসনিক ব্যয় কমিয়ে শিক্ষার্থীদের কল্যাণে ব্যয় বাড়ানো …
  • ০২ আগস্ট ২০২৬
জুলাই বিপ্লব ফরাসি বিপ্লবের চেয়েও কোনো অংশে কম নয়: রিজভী
  • ০২ আগস্ট ২০২৬
দেশের সব বেসরকারি দাখিল ও আলিম মাদ্রাসার জন্য জরুরি নির্দেশ…
  • ০২ আগস্ট ২০২৬