‘শিক্ষার্থীদের বিশ্বজনীন দৃষ্টিভঙ্গি থাকতে হব’

৩০ অক্টোবর ২০১৮, ০৭:৫২ PM

© ফাইল ফটো

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, বৈশ্বিক প্রেক্ষাপটে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিশ্বজনীন দৃষ্টিভঙ্গি  থাকতে হবে।থাকতে হবে জাতি ও বিশ্বকে নেতৃত্ব দেওয়ার মতো জ্ঞান ও অর্ন্তদৃৃষ্টি।এজন্য শিক্ষার্থীদের বহুমাত্রিক শিক্ষা কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত করার পরিকল্পনা বিশ্ববিদ্যালয়গুলোর থাকতে হবে বলে মন্তব্য করেন তিনি।  

গতকাল মঙ্গলবার রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেন সিটি বসুন্ধরায় উত্তরা ইউনিভার্সিটির ষষ্ঠ সমাবর্তনে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বৈজ্ঞানিক, প্রযুক্তিগত ও তথ্য বিপ্লবের সুযোগ গ্রহণ করে শিক্ষার্থীদের যুগোপযোগী মানবসম্পদে পরিণত করতে হবে। আমাদের জ্ঞানভিত্তিক সমাজ গড়ে তুলতে হবে। এজন্য দেশের বিশ্ববিদ্যালয়গুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। একটি ভালো বিশ্ববিদ্যালয়কে নতুন জ্ঞান অনুসন্ধানের পাশাপাশি অর্জিত আধুনিক জ্ঞানকে ছড়িয়ে দেওয়ার দায়িত্ব পালন করতে হয়। বিশ্ববিদ্যালয়ে জ্ঞানচর্চা এবং সৃজনশীল ও গবেষণা কর্মকান্ড দক্ষ মানব সম্পদ তৈরির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। এক্ষেত্রে উত্তরা বিশ্ববিদ্যালয় গবেষণা, আন্তর্জাতিক সম্মেলন, সেমিনার, সিম্পোজিয়াম ইত্যাদির আয়োজন করে আসছে যা খুবই উৎসাহব্যঞ্জক।

তিনি বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো এক বিরাট সম্ভাবনাময় উচ্চ শিক্ষার খাত হিসেবে গড়ে উঠেেছ। পাবলিক বিশ্ববিদ্যালয়ের চেয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ও শিক্ষার্থীর সংখ্যা অনেক বেশী। আমরা পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে কোনো পার্থক্য করি না। তবে শিক্ষার্থীদের আরো দায়িত্বশীল হতে হবে এবং জনগণ ও দেশের প্রতি তাদের দায়বদ্ধতার কথা ভুলে গেলে চলবে না।

সমাবর্তন বক্তার বক্তব্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, সবকিছু শ্রেণি কক্ষে শেখানো সম্ভব নয়। শ্রেণি কক্ষ শুধুমাত্র জ্ঞানের দরজাটা খুলে দেয়। তাতে প্রবেশের দায়িত্ব তোমাদের। জ্ঞানের রাজ্যটা বিশাল ও অসীম। এটি নিত্য পরিবর্তনশীল। বর্তমান যুগে সংঘাত, হানাহানি আর হিংসা-বিদ্বেষ সমাজকে চরমভাবে বিভক্ত করে ফেলেছে। এই বিভক্তি দূর করে বিশ্বকে বসবাস উপযোগী করে তোলার দায়িত্ব শিক্ষার্থীদের।’

সমাবর্তনে বক্তব্য রাখেন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. এম. আজিজুর রহমান, উপ-উপাচার্য প্রফেসর ড. ইয়াসমীন আরা লেখা, রেজিস্ট্রার কাজী মহিউদ্দিন প্রমুখ। এছাড়া সমাবর্তনে বোর্ড অব ট্রাস্টিজ এর সদস্যবৃন্দ, বিভিন্ন অনুষদের ডীনবৃন্দ, শিক্ষক-শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন।

কুবিতে নবীনদের র‍্যাগিংয়ের অভিযোগ সিনিয়রের বিরুদ্ধে, পরীক্ষ…
  • ২৯ এপ্রিল ২০২৬
হিশামের বিরুদ্ধে একাধিকবার পুলিশে অভিযোগ দেয় পরিবার, ছিলেন …
  • ২৯ এপ্রিল ২০২৬
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে শিক্ষার্থীরা অসুস্থ হওয়ার ঘটনায় ম…
  • ২৯ এপ্রিল ২০২৬
২৪ ঘণ্টার ব্যবধানে ফের সোনার দামে বড় পতন
  • ২৯ এপ্রিল ২০২৬
১ মে থেকে নতুন পদ্ধতিতে মিলবে ফায়ার লাইসেন্স
  • ২৯ এপ্রিল ২০২৬
কেন ওপেক ছাড়ল আরব আমিরাত, সৌদির সঙ্গে দ্বন্দ্ব নাকি ট্রাম্প…
  • ২৯ এপ্রিল ২০২৬