রামপুরায় সড়কে আন্দোলনরত শিক্ষার্থীরা, যান চলাচল বন্ধ

০৩ আগস্ট ২০২৪, ০৩:০৮ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১১:০০ AM

© সংগৃহীত

রাজধানীর রামপুরার আফতাবনগরে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের সামনে প্রগতি সরণির মূল সড়কে অবস্থান নিয়েছেন আন্দোলনকারীরা। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে।

আজ শনিবার বেলা দুইটার দিকে আন্দোলনকারীরা ওই সড়কে অবস্থান নেন। এর আগে সকাল সাড়ে ১০টার পর থেকে বিশ্ববিদ্যালয়ের সামনে আন্দোলনকারীরা জড়ো হতে শুরু করেন। সে সময় তাঁরা বিশ্ববিদ্যালয়ের সামনের রাস্তার একপাশ বন্ধ করে বিক্ষোভ করেন।

আন্দোলনকারীরা ‘আমার ভাই কবরে, খুনিরা কেন বাইরে’, ‘আমার ভাই জেলে কেন’, ‘গুলি করে আন্দোলন বন্ধ করা যাবে না' বলে স্লোগান দেন।

বিশ্ববিদ্যালয়ের ফটকের সামনে অনেক পুলিশ সদস্যকে মোতায়েন থাকতে দেখা গেছে।

অফিসার নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন, আবেদন ৮ আগস্ট পর্যন্ত
  • ০২ আগস্ট ২০২৬
পবিপ্রবির উপ-রেজিস্ট্রার বরখাস্ত, ফেসবুকে অপপ্রচার, ঘুষ গ্র…
  • ০২ আগস্ট ২০২৬
ছাত্রশিবিরের ৩৬ জুলাই জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন…
  • ০২ আগস্ট ২০২৬
প্রশাসনিক ব্যয় কমিয়ে শিক্ষার্থীদের কল্যাণে ব্যয় বাড়ানো …
  • ০২ আগস্ট ২০২৬
জুলাই বিপ্লব ফরাসি বিপ্লবের চেয়েও কোনো অংশে কম নয়: রিজভী
  • ০২ আগস্ট ২০২৬
দেশের সব বেসরকারি দাখিল ও আলিম মাদ্রাসার জন্য জরুরি নির্দেশ…
  • ০২ আগস্ট ২০২৬