বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গ্রাফিতি অঙ্কন ও মশাল মিছিল স্টামফোর্ড শিক্ষার্থীদের

০২ আগস্ট ২০২৪, ১২:২০ AM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১১:০৩ AM
মশাল মিছিল

মশাল মিছিল © টিডিসি ফটো

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে গ্রাফিতি অঙ্কন, দেওয়াল লিখন, শহীদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন, গান গাওয়া, ক্যাম্পাস ও মশাল মিছিল কর্মসূচী পালন করেছেন স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১ আগস্ট) সন্ধ্যায় বেইলি রোডে বৃষ্টি উপেক্ষা করে এ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রায় শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

সরেজমিনে দেখা যায়, প্রথমে শিক্ষার্থীরা ক্যাম্পাসে একে একে জড়ো হয়। বৃষ্টিতে ভিজে শিক্ষার্থীদের ৯ দফা দাবি বাস্তবায়নের দাবিতে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে গ্রাফিতি অঙ্কন করে  প্রতিবাদ জানিয়ে তাদের কর্মসূচি শুরু করে। সন্ধ্যায় বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা মোমবাতি জ্বালিয়ে শহীদদের স্মরণে গান গান। সেখানে পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্ত লাল রক্ত লাল রক্ত লাল, মুক্তিরও মন্দিরও সোপানও তলে কত প্রাণ হলো বলিদান গান গেয়ে সকলে শহীদদের স্মরণ ও সম্মান প্রদর্শন করেন৷ একইসাথে আন্দোলনকে আরও জোরদার করার আহবান জানান।

এরপর শিক্ষার্থীরা  বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে একটি মশাল মিছিল বের করে। এই মিছিল সিদ্ধেশরী এলাকা প্রদক্ষিণ করে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে শিবির-ছাত্রদলের হাতাহাতি
  • ০২ আগস্ট ২০২৬
বাংলাদেশ বিমান বাহিনীতে বেসামরিক ৩৪২ পদে বড় নিয়োগ বিজ্ঞপ্তি…
  • ০২ আগস্ট ২০২৬
রাত ১২টায় শেষ হচ্ছে ‘রোবোফিশন ১.০’-এর নিবন্ধন
  • ০২ আগস্ট ২০২৬
প্রেসিডেন্টস চ্যালেঞ্জ কাপে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিল…
  • ০২ আগস্ট ২০২৬
বিক্রয় ও মুনাফায় বিশেষ অবদানের স্বীকৃতিতে কর্মকর্তাদের পুরস…
  • ০২ আগস্ট ২০২৬
বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. আকিকুর রহমান আর নেই
  • ০২ আগস্ট ২০২৬