নর্থ সাউথের শিক্ষার্থীরা হয়রানির শিকার হলে প্রক্টর অফিসকে জানানোর আহ্বান

৩১ জুলাই ২০২৪, ০৮:০৯ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১১:০৪ AM
নর্থ সাউথের শিক্ষার্থীরা হয়রানির শিকার হলে প্রক্টর অফিসকে জানানোর আহ্বান

নর্থ সাউথের শিক্ষার্থীরা হয়রানির শিকার হলে প্রক্টর অফিসকে জানানোর আহ্বান © সংগৃহীত

বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ সাউথের শিক্ষার্থীরা হয়রানির শিকার হলে প্রক্টর অফিসকে অবহিত করার আহ্বান জানিয়েছে উচ্চশিক্ষালয়টি। এছাড়াও শিক্ষার্থীরা যাতে হয়রানির শিকার না হয় তা নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সকলের প্রতিও আহ্বান জানানো হয়। বুধবার (৩১ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এতে বলা হয়েছে, ‘কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে সন্দেহভাজন বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নানা সংবাদ গণমাধ্যমে পরিলক্ষিত হচ্ছে। এ পরিস্থিতিতে নর্থ সাউথ ইউনিভার্সিটির কোন নিরপরাধ শিক্ষার্থী যাতে হয়রানির শিকার না হয় তা নিশ্চিত করার জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অনুরোধ জানাচ্ছে।’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ‘এনএসইউ’র কোনো শিক্ষার্থী হয়রানির শিকার হলে প্রক্টর অফিসকে অবহিত করার আহ্বান জানানো হল। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় থেকে সম্ভাব্য সকল সহযোগিতা প্রদান করা হবে।’

নর্থ সাউথ ইউনিভার্সিটি শিক্ষার্থীদের সর্বাঙ্গীণ নিরাপত্তা ও মঙ্গল কামনা করছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে শিবির-ছাত্রদলের হাতাহাতি
  • ০২ আগস্ট ২০২৬
বাংলাদেশ বিমান বাহিনীতে বেসামরিক ৩৪২ পদে বড় নিয়োগ বিজ্ঞপ্তি…
  • ০২ আগস্ট ২০২৬
রাত ১২টায় শেষ হচ্ছে ‘রোবোফিশন ১.০’-এর নিবন্ধন
  • ০২ আগস্ট ২০২৬
প্রেসিডেন্টস চ্যালেঞ্জ কাপে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিল…
  • ০২ আগস্ট ২০২৬
বিক্রয় ও মুনাফায় বিশেষ অবদানের স্বীকৃতিতে কর্মকর্তাদের পুরস…
  • ০২ আগস্ট ২০২৬
বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. আকিকুর রহমান আর নেই
  • ০২ আগস্ট ২০২৬