গ্রিন ইউনিভার্সিটিতে ‘অন্তঃবিশ্ববিদ্যালয় সাহিত্য প্রতিযোগিতা-২০১৮’

২৯ অক্টোবর ২০১৮, ০৬:৩০ PM
সাহিত্য প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি ও বিজয়ীরা

সাহিত্য প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি ও বিজয়ীরা

গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশে ‘অন্তঃবিশ্ববিদ্যালয় সাহিত্য প্রতিযোগিতা-২০১৮’ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি অডিটোরিয়ামে প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়। গ্রিন বিশ্ববিদ্যালয়ের রিডিং সোসাইটি এই অনুষ্ঠানের আয়োজন করে।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে গ্রিন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. গোলাম সামদানী ফকির প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. ফৈয়াজ খান, কোষাধ্যক্ষ ও ছাত্রবিষয়ক পরিচালক মো. শহীদ উল্লাহ, ডিন অধ্যাপক ড. গোলাম আহমেদ ফারুকী, সহকারি অধ্যাপক শামিম মণ্ডল, লেকচারার রাসেল কবির প্রমুখ। রিডিং সোসাইটির সভাপতি আফিফা নাহার ইফা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

প্রতিযোগিতায় ‘নেতা’ নামে ছোটগল্পের জন্য এ আই নাহিদ ও ‘অস্তমিত ইতিহাস’ কবিতার জন্য আরাফাত রানা শ্রেষ্ঠ লেখক নির্বাচিত হন। অনুষ্ঠানে ৫০ প্রতিযোগীর মধ্য হতে মোট ৬জনকে বই, সার্টিফিকেট ও ক্রেস্ট দেওয়া হয়।

দুর্গাপূজায় ছুটি বাড়িয়েছে সরকার
  • ০৫ অক্টোবর ২০২৬
শখের বসে ‘পর্যটন ওয়েবসাইট’ বানালেন চবির রবিন, শুরুতেই আলোচন…
  • ০৫ অক্টোবর ২০২৬
১৫ সিনিয়র স্টাফ নার্স নিয়োগে বিজ্ঞপ্তি বাংলাদেশ স্পেশালাইজড…
  • ০৫ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের খাতা পুনঃমূল্যায়নের ফল প্রকাশ
  • ০৫ অক্টোবর ২০২৬
ফিরল নতুন জাতীয় দিবস, ছুটির তালিকায় আরও একদিন
  • ০৫ অক্টোবর ২০২৬
গণিতে সবসময় ১০০-তে ১০০, ক্লাস টেনের প্রশ্ন হুবহু এইটের পরীক…
  • ০৫ অক্টোবর ২০২৬