কোটা আন্দোলনে গিয়ে গুলিবিদ্ধ আইইউবিএটির ৪ শিক্ষার্থী 

১৮ জুলাই ২০২৪, ০৪:৪৯ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১১:২৯ AM
আইইউবিএটি গুলিবিদ্ধ শিক্ষার্থীরা

আইইউবিএটি গুলিবিদ্ধ শিক্ষার্থীরা © টিডিসি ফটো

চলমান কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের চলা আন্দোলনে রাজধানীর উত্তরা বিএনএস ও আজমপুরে পুলিশের সাথে সংঘর্ষের ঘটনায় ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড এগ্রিকালচার টেকনোলজির (আইইউবিএটি) গুলিবিদ্ধ হয়েছেন ৪ জন শিক্ষার্থী।

বৃহস্পতিবার (১৮ জুলাই) সকাল থেকে আন্দোলন করতে থাকে আইইউবিএটিসহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আন্দোলনের এক পর্যায়ে  শিক্ষার্থীদের উপর গুলি চালায় পুলিশ। এতে আইইউবিএটিরসহ অনেক শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়েছে বলে জানা গেছে। 

গুলিবিদ্ধ আইইউবিএটির চার শিক্ষার্থী হলেন- তানভীর আহমেদ, দীপিট দাস, স্বপ্নীল আতিক এবং জুলফিকার হাসান। তাদের আহত অবস্থায় কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতাল এবং উত্তরা আধুনিক মেডিকেল কলেজ এ নেওয়া হয়েছে।

এর আগে গতকাল রাতে নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত,  শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে ওপর পুলিশ, বিজিবি, র‍্যাবের হামলা, খুনের প্রতিবাদ, খুনিদের বিচার, সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস নিশ্চিত ও এক দফা দাবিতে ‘কমপ্লিট শাটডাউন’ বা সর্বাত্মক অবরোধ ঘোষণা করেছে কোটা সংস্কার দাবিতে আন্দোলনের প্লাটফর্ম ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’।

গতকাল রাতে নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত, শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে ওপর পুলিশ, বিজিবি, র‍্যাবের হামলা, খুনের প্রতিবাদ, খুনিদের বিচার, সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস নিশ্চিত ও এক দফা দাবিতে ‘কমপ্লিট শাটডাউন’ বা সর্বাত্মক অবরোধ ঘোষণা করেছে কোটা সংস্কার দাবিতে আন্দোলনের প্লাটফর্ম ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’।

 
বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. আকিকুর রহমান আর নেই
  • ০২ আগস্ট ২০২৬
জুলাই গণঅভ্যুত্থান ছিল সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত অং…
  • ০২ আগস্ট ২০২৬
জনবল নিয়োগে বড় বিজ্ঞপ্তি কোকোলা ফুড লিমিটেডে, পদ ১৬৩, আবেদন…
  • ০২ আগস্ট ২০২৬
এনএসইউতে এমএসএমই খাতের সাইবার নিরাপত্তা জোরদারে ছয় দিনের বি…
  • ০২ আগস্ট ২০২৬
ড্যাফোডিলে আইন ও ক্রিমিনোলজি বিষয়ে দেশের প্রথম ডিকলোনাইজিং …
  • ০২ আগস্ট ২০২৬
এনএসইউতে ‘হ্যান্ডশেক থেকে আইপিও: ম্যানেজারদের জন্য ব্যবসায়…
  • ০২ আগস্ট ২০২৬