কানাডিয়ানের ভেতরে পুলিশ, বাইরে থেকে শিক্ষার্থীদের ইটপাটকেল নিক্ষেপ

১৮ জুলাই ২০২৪, ১১:৫১ AM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১১:৩১ AM
বাইরে থেকে শিক্ষার্থীদের ইটপাটকেল নিক্ষেপ

বাইরে থেকে শিক্ষার্থীদের ইটপাটকেল নিক্ষেপ © সংগৃহীত

কোটা সংস্কারপন্থী শিক্ষার্থীদের ধাওয়ায় বেসরকারি কানাডিয়ান ইউনিভার্সিটির ভেতরে অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দায়িত্বরত পুলিশ সদস্যরা। পরে রাস্তায় অবস্থানরত শিক্ষার্থীররা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ ছুঁটতে থাকেন।

বৃহস্পতিবার (১৮ জুলাই) সকাল সাড়ে ১০টায় প্রথম দফায় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে এক পর্যায়ে শিক্ষার্থীরা পুলিশকে লক্ষ্য করে ধাওয়া করলে পুলিশ পাশে অবস্থারত কানাডিয়ান ইউনিভার্সিটির ভেতরে ঢুকে পড়ে।

সরেজমিনে দেখা যায়, ধাওয়া পাল্টা ধাওয়ার একপর্যায়ে পুলিশ কানাডিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশের ভেতরে ঢুকে যায়। আর বাইরে অবস্থান নেয় আন্দোলনকারীরা। সেখানে বেশ কয়েকটি দোকানপাট, স্থাপনায় ভাঙচুর চালানো হয়েছে। শিক্ষার্থীদের দিকে পুলিশের ছোঁড়া রাবার বুলেটে অন্তত ১০ জন আহত হয়েছেন।

এদিকে, ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি বাস্তবায়নে বসুন্ধরা এলাকায় জড়ো হচ্ছেন বেশ কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ছোট ছোট মিছিল নিয়ে শিক্ষার্থীরা বসুন্ধরা এলাকায় গিয়ে অবস্থান নেন।

এর আগে, গতকাল বুধবার (১৭ জুলাই) নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত ও এক দফা দাবিতে আজ বৃহস্পতিবার সারা দেশে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করেছে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের প্লাটফর্ম ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’।

বাংলাদেশ বিমান বাহিনীতে বেসামরিক ৩৪২ পদে বড় নিয়োগ বিজ্ঞপ্তি…
  • ০২ আগস্ট ২০২৬
রাত ১২টায় শেষ হচ্ছে ‘রোবোফিশন ১.০’-এর নিবন্ধন
  • ০২ আগস্ট ২০২৬
প্রেসিডেন্টস চ্যালেঞ্জ কাপে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিল…
  • ০২ আগস্ট ২০২৬
বিক্রয় ও মুনাফায় বিশেষ অবদানের স্বীকৃতিতে কর্মকর্তাদের পুরস…
  • ০২ আগস্ট ২০২৬
বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. আকিকুর রহমান আর নেই
  • ০২ আগস্ট ২০২৬
জুলাই গণঅভ্যুত্থান ছিল সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত অং…
  • ০২ আগস্ট ২০২৬