ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় এবং দক্ষিণ কোরিয়ার ‘ডায়জায়ন’ এর মধ্যে সমঝোতা

১০ জুলাই ২০২৪, ০৮:২৭ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১১:৪৩ AM

© সংগৃহীত

ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং দক্ষিণ কোরিয়ার ডায়জায়ন (DAEJAYON) নামক আন্তর্জাতিক সংস্থার মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। 

ডায়জায়ন কোরিয়ার পরিবেশ মন্ত্রণালয়ে নিবন্ধিত এবং আন্তর্জাতিক প্রকৃতি সংরক্ষণ ইউনিয়ন(IUCN)-এর সদস্য। মঙ্গলবার (৯ জুলাই) রাজধানীর আফতাবনগরে অবস্থিত ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দুই পক্ষের মধ্যে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।  
এই সমঝোতার ফলে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে বিদ্যুৎ এবং পানির মতো সম্পদগুলো সাশ্রয়, সংরক্ষণ, পুনরায় ব্যবহার উপযোগী করার ব্যাপারে সহায়তা করবে কোরিয়ান সংস্থা। পাশাপাশি ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসকে আরও পরিবেশবান্ধব এবং টেকসই করার জন্য কি ধরনের উদ্যোগ নিতে হবে সেসব খুঁজে বের করবে। আগামী দুই বছরে ডায়জায়ন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের সাথে অংশীদারিত্বে এই কাজগুলো করবে।

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এম আশিক মোসাদ্দিক এবং ডায়জায়নের ভাইস-প্রেসিডেন্ট জায়েগুন কিম নিজ নিজ প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করেন। এসময়ে  কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারপারসন এবং সহযোগী অধ্যাপক ড. মাহিন ইসলাম সহ শিক্ষকবৃন্দ এবং  ডায়জায়নের অন্যান্য প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

 
চলন্ত ট্রেনের ছাদে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে ছুরিকাঘাত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রধান শিক্ষক ছাড়াই চলছে ফেনীর ৬২ প্রাথমিক বিদ্যালয়, দায়িত্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, এসআইসহ আহত ৪
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যালয়ে আনা শিক্ষার্থীর আইফোন ভাঙলেন শিক্ষক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নারী খেলোয়াড়দের উত্ত্যক্ত, প্রতিবাদ করার হামলা— যুবক আটক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই ফ্যাসিস্ট, ১৩ লক্ষ টাকা চাঁদা দে, না হয় এলাকা ছাড়’
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9