মানারাত ইউনিভার্সিটিতে ইসলামিক স্টাডিজ ক্লাবের সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন 

১০ জুলাই ২০২৪, ১২:৪০ AM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১১:৪৩ AM

© সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত "বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ‍‍" প্রতিপাদ্য সামনে রেখে  বৃক্ষরোপণ অভিযান শুরু করেছে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ইসলামিক স্টাডিজ ক্লাব।  মঙ্গলবার (৯ জুলাই) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুছ ছবুর খান আশুলিয়া ক্যাম্পাস প্রাঙ্গণে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের মধ্য দিয়ে সপ্তাহব্যাপী এ বৃক্ষরোপণ অভিযান উদ্বোধন করেন। 

এ সময় এক সংক্ষিপ্ত বক্তৃতায় অধ্যাপক ড. আব্দুছ ছবুর খান ইসলামিক স্টাডিজ ক্লাবের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দকে সপ্তাহব্যাপী এ কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়ার আহবান জানান। 

অন্যদের মাঝে স্কুল অব আর্টস অ্যান্ড হিউম্যানিটিসের ডিন ও ইসলামিক স্টাডিজ বিভাগের প্রধান ড. মোহাম্মদ ওবায়দুল্লাহ, রেজিস্ট্রার ড. মোঃ মোয়াজ্জম হোসেন, ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক ও ইসলামিক স্টাডিজ ক্লাবের মডারেটর ড. মোহাম্মদ রুহুল আমীন, ক্লাবের সভাপতি মাহমুদ হাফিজ, জেনারেল সেক্রেটারি মুতাসিম মুনিব প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন। 

প্রসঙ্গত, সপ্তাহব্যাপী এ বৃক্ষরোপণ অভিযানের আওতায় সারাদেশে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপন করার কর্মসূচি হাতে নিয়েছেন ইসলামিক স্টাডিজ ক্লাবের সদস্যরা। কর্মসূচির আওতায় প্রতিটি ছাত্র-ছাত্রীকে অন্তত ৩টি করে চারা রোপণ করতে উদ্বুদ্ধ করা হচ্ছে ক্লাবের পক্ষ থেকে।

ডিআইইউতে সাংবাদিকদের ওপর হামলা-হুমকির দায় স্বীকার, অভিযুক্ত…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিদেশি শিক্ষার্থী-সাংবাদিকদের যুক্তরাষ্ট্রে থাকার মেয়াদ কমা…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
১৪ বছরেও ফেরেনি শিবির নেতা ওয়ালিউল্লাহ, অপেক্ষায় বৃদ্ধ মা-ব…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
চলন্ত ট্রেনের ছাদে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে ছুরিকাঘাত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রধান শিক্ষক ছাড়াই চলছে ফেনীর ৬২ প্রাথমিক বিদ্যালয়, দায়িত্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, এসআইসহ আহত ৪
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9